শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ইন্টারনেট খরচ বাঁচাতে গুগলের নতুন অ্যাপ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩৬:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মোবাইলে আমরা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি। এসব অ্যাপসে বিভিন্ন পরিমাণের ডেটা খরচ হয়। তাই চিন্তা থাকে কিভাবে ডেটা খরচ কমানো যায়। এবার ইন্টারনেটের এসব ঝামেলা থেকে মুক্তি দিতে যাচ্ছে গুগল। ইতিমধ্যে একটি অ্যাপও লঞ্চ করেছে এই সংস্থাটি। যার মাধ্যমে অতিরিক্ত ডাটা খরচ কমাতে পারবেন ইউজাররা।

নেটওয়ার্কের ব্যবহার এবং ওয়াইফাই কানেকশনের ভিত্তিতে এই ডাটা নিয়ন্ত্রণ করা যাবে বলে জানা গেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এই অ্যাপের মাধ্যমে একজন ইউজার জানতে পারবে, কোন অ্যাপে কতটা ডাটা খরচ হচ্ছে। এবং প্রয়োজনে সেই ডাটা ব্যবহার কমাতে পারবে ইউজার। এই অ্যাপের ওপর একটি বাটন রেখেছে গুগল। যার মাধ্যমে এক ক্লিকেই সব ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা ডাটা বন্ধ করতে পারবেন।
এর ফলে অ্যাকটিভ অ্যাপগুলির পারফর্মেন্সে কোনো প্রভাব পড়বে না।

শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্রসঙ্গত, সব অ্যাপেই ডাটা কমানোর অপশন থাকে। তবে তা ম্যানুর ভেতর লুকানো থাকে। গুগল ড্যাটালির মাধ্যমে সেই অপশনগুলো এক জায়গায় পাওয়া যাবে। প্রাথমিকভাবে ফিলিপিন্সে এই অ্যাপ রিলিজ করেছে গুগল। সেখানে ৫ লাখ ইউজার এই অ্যাপ ব্যবহার করেছেন এবং কমপক্ষে ৩০ শতাংশ ডাটা বেঁচে যাচ্ছে তাদের। অ্যাপের সাফল্য দেখে আরও পরীক্ষা-নিরীক্ষা শেষে তা দ্রুতই সারাবিশ্বের জন্য আত্মপ্রকাশ করার কথা ঘোষণা করেছে সংস্থাটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ইন্টারনেট খরচ বাঁচাতে গুগলের নতুন অ্যাপ !

আপডেট সময় : ০৩:৩৬:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭