শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

শর্ট মেসেজ সার্ভি এর ২৫ বছর পূর্ণ করেছে।

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩৫:২৫ অপরাহ্ণ, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শর্ট মেসেজ সার্ভিস (সংক্ষিপ্ত/ক্ষুদে বার্তা সেবা) বা এসএমএস ২৫ বছর পূর্ণ করেছে। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর প্রথম এসএমএসটি পাঠানো হয়েছিল। এখন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করেই এসএমএস পাঠানো হয়। ২৫ বছর আগের প্রথম ক্ষুদে বার্তাটি কম্পিউটার থেকে পাঠানো হয়েছিল। ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোন এর টেকনিশিয়ানরা পরীক্ষামূলকভাবে ‘ম্যারি ক্রিসমাস’ বার্তাটি পাঠিয়েছিলেন।

এসএমএসের উদ্ভাবক ফ্রিডহেল্ম হিলেব্রান্ড। তিনি জার্মান ডাক বিভাগে কাজ করতেন। ফরাসি ডাক ও টেলিযোগাযোগ কোম্পানি পিটিটিতে কর্মরত ব্যার্নহার্ড গিলেব্যার্ট-এর সঙ্গে মিলে ১৯৮৪ সালে তিনি প্রথম এসএমএস-এর ধারণা দিয়েছিলেন। প্রথম বার্তাটি পাঠান ব্রিটিশ প্রোগ্রামার নিল পাপওর্থ।

এসএমএস-এর মডেল ছিল পোস্টকার্ড আর টেলেক্স বার্তা। টেকনিশিয়ানরা গবেষণা করে দেখতে পেয়েছিলেন যে, এ ধরনের যোগাযোগে ১৬০ বা তার কম বর্ণ ব্যবহৃত হয়।
তাই এসএমএস-এর সর্বোচ্চ সীমা ঠিক করা হয়েছিল ১৬০ বর্ণ।

নব্বইয়ের দশকে মোবাইল ফোনের প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে টেলিকম কোম্পানিগুলো এসএমএস সেবার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে থাকে। ২০০৯ সাল থেকে হোয়াটসঅ্যাপ, জুম, ফেসবুক মেসেঞ্জারের মতো মেসেঞ্জার অ্যাপ চালু হয়। সেগুলো দিয়ে বিনামূল্যে এসএমএস পাঠানো যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

শর্ট মেসেজ সার্ভি এর ২৫ বছর পূর্ণ করেছে।

আপডেট সময় : ০৩:৩৫:২৫ অপরাহ্ণ, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭