শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

৭ বছর ধরে যৌন হয়রানির শিকার স্বর্ণজয়ী মার্কিন জিমন্যাস্ট !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হলিউডের নামজাদা অভিনেত্রীরা একের পর এক যৌন হয়রানির অভিযোগ তুলছেন প্রযোজক-নির্মাতাদের বিরুদ্ধে। কিন্তু স্বর্ণজয়ী মার্কিন জিমন্যাস্ট ম্যাকাইলা মারুনি জানিয়েছেন, ‘এটা শুধু শোবিজ জগতেই নয়, সর্বত্রই ঘটছে।
তিনি নিজেও এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন। ‘

‘মি টু'(আমিও) হ্যাগট্যাগ দিয়ে জনপ্রিয় ক্যাম্পেইন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারই অংশ হিসেবে মারুনি টুইটারে জানান, ক্ষমতাবান মানুষেরা সুযোগের অপব্যবহার করে নারীদের যৌন হয়রানি করে আসছে। এ নিয়ে এসব ব্যক্তিদের জবাবদিহিতার মুখোমুখি করারও অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি এসব ঘটনার শিকার নারীদেরও সরব হওয়ার আহ্বান জানিয়েছেন।

টুইটারে বুধবার একটি দীর্ঘ বিবৃতি দেন মারুনি। তিনি আমেরিকার হয়ে জিমন্যাস্টিকসে দলগত ইভেন্টে সোনা ও এককভাবে রুপা পদক জিতেছেন। তার বয়স এখন ২১।

বিবৃতিতে মারুনি বলেন, ‘সাত বছর ধরে আমি টিমের ডাক্তার ল্যারি নাসার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছি।
১৩ বছর বয়সেই আমার এ তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমি দেশের হয়ে অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু সে স্বপ্ন পূরণের মূল্য আমাকে মর্মান্তিকভাবেই দিতে হয়েছে। যখনই ওই চিকিৎসক সুযোগ পেয়েছেন আমার সঙ্গে এমন আচরণ করেছেন। টোকিওতে যাওয়ার পথে তিনি আমাকে ঘুমের ওষুধ খাইয়েছিলেন। আমাকে অচেতন করে হোটেলে আমার সঙ্গে রাতযাপন করেছেন। তখন আমার বয়স ছিল ১৫। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম রাত। মনে হচ্ছিল সেই রাতেই আমি মারা যাব। ‘

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

৭ বছর ধরে যৌন হয়রানির শিকার স্বর্ণজয়ী মার্কিন জিমন্যাস্ট !

আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭