বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি 

চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামে ফসলি জমি নষ্ট করে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী করিম পাটোয়ারী বৃহস্পতিবার  কচুয়া ডাকবাংলো এলাকায় সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে করিম পাটোয়ারী অভিযোগ করেন, বক্সগঞ্জ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মাসুদ রানা ও তার সহযোগী ৭-৮ জন দীর্ঘদিন ধরে ফসলি জমির পাশ দিয়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ধসে পড়ার ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, “আমরা বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দেয়।”
ঘটনার দিন (২৮ আগস্ট ২০২৫) দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিলের পর অফিস চত্বরেই বিবাদীরা তাকে এবং তার সঙ্গে থাকা লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এসময় স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে বিবাদীরা আরও মামলা মোকদ্দমা ও খুন-জখমের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
করিম পাটোয়ারী সংবাদ সম্মেলনে জানান, বিবাদীরা সমাজবিরোধী ও ভূমিদস্যু প্রকৃতির লোক। সরকারিভাবে ফসলি জমি খনন ও ড্রেজার দিয়ে মাটি কাটার নিষেধাজ্ঞা থাকলেও তারা আইন অমান্য করে প্রকাশ্যে এই কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যেকোনো সময় তারা তার জমি ধ্বংস করতে পারে এবং প্রতিবাদ করলে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। এ সময় তিনি প্রশাসনের কাছে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা এবং তার পরিবারকে নিরাপত্তা প্রদানের দাবি জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি 

আপডেট সময় : ০৮:২৪:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫