বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

শেষকৃত্য পরিচালনায় রোবট !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্য প্রযুক্তির এই যুগে রোবট এখন আর কোনো বিস্ময়ের নাম নয়। মানুষের কাজকে সহজ করার উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে রোবট।
কিন্তু শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করবে রোবট! এ কথা শুনে আপনি আশ্চর্য হবেন এটাই স্বাভাবিক। আর পুরোহিত রোবট তৈরির কাজটি করেছে জাপানের রোবট নির্মাতা প্রতিষ্ঠান সফটব্যাংক।

ম্যাশেবলের খবর অনুযায়ী, সম্প্রতি ‘টোকিও ইন্টারন্যাশনাল ফিউরেনাল অ্যান্ড সিমেট্রি শো’তে রোবট নির্মাতা প্রতিষ্ঠান সফটব্যাংক নির্মিত ‘পিপার’ নামের একটি রোবটের প্রদর্শন করা হয়েছে, যা বৌদ্ধ ধর্মানুসারে শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করতে সক্ষম। শুধু বৌদ্ধ ধর্মানুসারে শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনাই নয়, এর পাশাপাশি জাপানি রীতিনীতির প্রতিও সমান খেয়াল রাখবে সফটব্যাংকের ‘পিপার’। অর্থাৎ একজন জাপানি বৌদ্ধভিক্ষু যা পারেন, তা অনায়াসেই করতে পারবে এ রোবট।

জানা গেছে, পিপারের নির্মাতা প্রতিষ্ঠান সফটব্যাংক হলেও রোবটটি যে সফটওয়্যারের মাধ্যমে শেষকৃত্য অনুষ্ঠানের মন্ত্র উচ্চারণ করছে, তা তৈরি করছে জাপানি সফটওয়্যার প্রতিষ্ঠান নিসেই ইকো। ফলে একজন বৌদ্ধভিক্ষুর অবিকল বিকল্প হয়ে উঠতে পারে ‘পিপার’। তা ছাড়া ‘পিপারের’ সেবাও বেশ সস্তায় পাওয়া যাচ্ছে। শেষকৃত্যানুষ্ঠানে একজন বৌদ্ধভিক্ষুর জন্য যেখানে এক হাজার ডলার খরচ করতে হয়, সেখানে পিপারের জন্য গ্রাহককে খরচ করতে হবে মাত্র ৪৫০ ডলার।

তাই এরই মধ্যে জাপানে জনপ্রিয় হয়ে উঠছে ‘পিপার’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শেষকৃত্য পরিচালনায় রোবট !

আপডেট সময় : ১২:৩৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭