সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

এখন অপারেশন করবে বিশ্বের ছোট সার্জিক্যাল রোবট !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মানুষের হাতের মতো দেখতে বিশ্বের সবচেয়ে ছোট সার্জিক্যাল রোবট তৈরি করেছেন একদল ব্রিটিশ গবেষক। এই রোবটের নাম দেয়া হয়েছে ভার্সেস।

নির্মাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ মেডিকেল রোবটিকস জানিয়েছে, রোবটটি সার্জনদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে। নাক, কান, গলা, হার্নিয়া, কলোরেক্টাল ও প্রস্টেট অপারেশনে এই রোবটের সাহায্য নেয়া যাবে। বর্তমানে অপারেশনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো আকারে এই রোবটের তিন গুণ বেশি বড়।

রোগীর শরীরে ছোটখাটো ছিদ্র করার জন্যও সার্জনদের ব্যাপক প্রস্তুতি নিতে হয়। তবে ভার্সেস ব্যবহার করলে আর প্রচলিত ওপেন সার্জারির প্রয়োজন হবে না। এতে করে রোগীর ব্যথা ও জটিলতা অনেকাংশেই কমে যাবে। সেরে উঠতেও কম সময় লাগবে। অপারেশন থিয়েটারে একটি ৩ডি স্ক্রিনে গাইডলাইন দেয়া থাকবে। সার্জনরা সেই গাইডলাইন দেখে রোবটটিকে নির্দেশনা দেবেন।

এ বিষয়ে ক্যামব্রিজ মেডিকেল রোবটিকসের প্রধান নির্বাহী মার্টিন ফ্রস্ট জানিয়েছেন, চিকিৎসাক্ষেত্রে সার্জিক্যাল রোবটের ব্যবহার এবারই প্রথম নয়। তবে সেগুলো আকারে যেমন বড় দামও তেমন বেশি। একমাত্র পেলভিক সার্জারি ছাড়া দুই মিলিয়ন পাউন্ডের এই রোবটগুলো খুব একটা ব্যবহৃত হয় না।

অন্যদিকে, চারটি জয়েন্ট ও সুই সংবলিত ভার্সেসের আকার মাত্র দুই ফুট বাই দুই ফুট। দামেও সাশ্রয়ী। রোবটটি ২০১৮ সালের শুরুর দিকে উন্মুক্ত করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত সার্জনরা এটি ব্যবহারে দক্ষ হয়ে উঠলে আগামী বছরের শেষ নাগাদ রোবটটি দিয়ে অপারেশন করা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

এখন অপারেশন করবে বিশ্বের ছোট সার্জিক্যাল রোবট !

আপডেট সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭