রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

যেখানে প্রবীণ নাগরিকদের নিয়ে সুদর্শন পুরুষ খোঁজার প্রতিযোগিতা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ইন্টারন্যাশনাল- নামী দামী প্রতিযোগিতা সবগুলো নারীকে নিয়েই। অবস্থা এমন যেন সুদর্শন পুরুষ খোঁজার কোনো দরকারই নেই! আর স্থানীয়, জাতীয় কিংবা আন্তর্জাতিক সব প্রতিযোগিতাতেই থাকে কমবয়সীদের প্রাধান্য।

বুড়োরা সেখানে বড় বেমানান-উপেক্ষিত। আর এই বুড়োদের নিয়েই তার ব্যতিক্রমী আয়োজন করে আসছে ব্রাজিল। গত কয়েকবছর ধরেই তারা প্রবীণ নাগরিকদের নিয়ে সুদর্শন পুরুষ খোঁজার প্রতিযোগিতার আয়োজন করছে।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব প্রতিযোগীর বয়স ৬২-৯৬ বছর। এতে বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার। এ বছর সর্বোচ্চ খেতাব ‘মিস্টার সাও পাওলো’ জিতেন ৭৬ বছরের জোসে ডস সান্তোস।

প্রতিযোগিতাটির আয়োজক ছিল সাও পাওলোর স্টেট হেলথ ডিপার্টমেন্ট। এর নির্বাহী নিল্টন ডা. সিলভা জানান, শহরের প্রবীণদের মধ্যে আত্মমর্যাদা বোধ বৃদ্ধি ও স্বাস্থ্য সচেতনতার লক্ষে এই আয়োজন হয়েছে। প্রবীণদের সাধারণত বাসায় বসে কিছুই করার থাকে না। আর এখানে এসে তারা আড্ডা দিচ্ছেন, একে অপরের সঙ্গে নাচছেন, গান গাইছেন এবং সেইসঙ্গে সুদর্শন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছেন, যা তাদের সুস্থ-স্বাভাবিক জীবন যাপনের প্রতি উৎসাহী করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

যেখানে প্রবীণ নাগরিকদের নিয়ে সুদর্শন পুরুষ খোঁজার প্রতিযোগিতা !

আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০১৭