বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ট্রাম্পের ছোট্ট টুইটেই ৬ বিলিয়ন ডলার হারাল অ্যামাজন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৩:৪০ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার বাজার দর পড়ল অ্যামাজনের।

বুধবার তিনি ই-কমার্স সাইটটির বিরুদ্ধে টুইটারে লেখেন, কর প্রদানকারী খুচরা বিক্রেতাদের বিরাট ক্ষতি করছে অ্যামাজন।

আর তারপরই পতন শুরু হয় সংস্থাটির শেয়ারের। এর আগেও বহুবার সংস্থার সিইও তথা ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর মালিক জেফ বেজোসের সমালোচনা করেছেন ট্রাম্প।

প্রসঙ্গত, আমেরিকায় অসংখ্য খুচরা ব্যবসায়ীকে তাদের দোকান বন্ধ করে দিতে হয়েছে এবং হচ্ছে অ্যামাজনের মতো ‘ই-কমার্স জায়েন্টে’র রমরমার কারণে, এমনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তার ফলে, একদিকে যেমন ‘কর প্রদানকারী খুচরা বিক্রেতারা’ মার খাচ্ছে, তেমনই কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ।

ই-কমার্স সাইটের প্রভাবে চিরাচরিত খুচরা ব্যবসার সঙ্গে যুক্ত কর্মচারীরা যেমন কাজ হারাচ্ছেন, তেমনই অন্যদিকে অ্যামাজনের মতো বিশ্ব জুড়ে ব্যবসা করা ই-কমার্স সাইট হাজার হাজার ওয়্যারহাউস কর্মীও নিয়োগ করছে দুনিয়ার বিভিন্ন দেশে। কিছুদিন আগেই যেমন সংস্থাটি জানিয়েছে, বর্তমান বছরের মাঝামাঝি সময়ে তাদের মোট ১ লাখ কর্মীকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ট্রাম্পের ছোট্ট টুইটেই ৬ বিলিয়ন ডলার হারাল অ্যামাজন !

আপডেট সময় : ০২:২৩:৪০ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭