শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

যানজট ও জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীবাসী !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এমনিতেই রাজধানীতে যানজটের শেষ নেই। এর মধ্যে বৃষ্টি হলেই রাজধানীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়া যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আর এই দুইয়ের সঙ্গে রয়েছে বিভিন্ন সড়কে সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ি। সব মিলিয়ে যানজট এবং জলাবদ্ধতার দুর্ভোগে নাকাল এখন নগরবাসী। গত কয়েক দিনের টানা বৃষ্টি আজও অব্যাহত রয়েছে। যথারীতি দুর্ভোগও অব্যাহত। এতে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সেই সঙ্গে তীব্র যানজট।

রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে সরেজমিনে দেখা যায়, অপেক্ষাকৃত নিচু স্থানগুলোতে হাটুপরিমাণ পানি জমে গেছে। সেই পানিতে ভাসছে নোংরা-আবর্জনা। বিশেষ করে নগরীর শান্তিনগর, মালিবাগ, মৌচাক, আরামবাগ, মেরুল বাড্ডা থেকে বাড্ডা, রামপুরা, মিরপুর ও পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ বেশ কিছু স্থানে পানি জমে জলজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহনে ভোগান্তি বেড়েছে।

এছাড়া নগরীর অধিকাংশ সড়কের পাশে সিটি কর্পোরেশনের ড্রেন ও ওয়াসার পানির সংযোগ লাইনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

এছাড়া মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া ও আগারগাঁওয়ে মেট্ররেলের খুঁড়িখুঁড়ির পাশাপাশি রয়েছে জলাবদ্ধতা। দুইয়ে মিলে এসব এলাকায় যানবাহন স্থবির হয়ে পড়েছে। আর এতেই দুর্ভোগের সঙ্গে গাড়িতে মূল্যবান কমঘণ্টা নষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষের।

এদিকে, চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ধুয়েমুছে যাচ্ছে অনেক সড়কের কার্পেটিং। বৃষ্টির মধ্যেই কোথাও কোথাও চলছে ভোগান্তির খোঁড়াখুঁড়ি। অনেক সড়ক বৃষ্টির আগে খোঁড়া হলেও মেরামত কাজ শেষ হয়নি। খারাপ সড়ক আরও খারাপ হয়ে যাচ্ছে রাজধানীতে। ফলে প্রধান প্রধান সড়কে পাল্লা দিয়ে বাড়ছে যানজট। এক ঘণ্টার যাত্রাপথে যেতে লাগছে তিন থেকে চার ঘণ্টা। সব মিলিয়ে ভোগান্তির মধ্য দিয়ে চলছে ব্যস্ত নাগরিক জীবন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যানজট ও জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীবাসী !

আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭