রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

এমপি লিটন, বজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাইবান্ধার-১ আসনের সংসদ সদস‌্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন এবং আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা জানান। তিনি বলেন, বৈঠকের শুরুতেই মন্ত্রিসভা দুটি শোক প্রস্তাব গ্রহণ করে।

গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামে লিটনকে তার বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অন্যদিকে, গত রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

এমপি লিটন, বজলুর রহমানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক!

আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭