বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি

বাংলাদেশের নিজস্ব পণ্যের স্বীকৃতি পেল ইলিশ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৮:০৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমাদের জাতীয় মাছ ইলিশ হলেও তা এতদিন বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃত ছিল না। ফলে বিশ্বের বিভিন্ন দেশ কর্তৃক ইলিশের স্বত্ত্ব দাবি করার আশঙ্কা ছিল।

কিন্তু এবার বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে ইলিশ নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর এতে করে আন্তর্জাতিক পর্যায়েও ইলিশ মাছের স্বীকৃতির দাবি জোরালো হবে।

পেটেন্ট জিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর এ স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অধিদপ্তর বলেছে, ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্য হিসেবে ইলিশ নিবন্ধনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মৎস্য অধিদপ্তরের হাতে ইলিশের জিআই নিবন্ধনের সনদ তুলে দেয়া হবে।

ইলিশের পেটেন্ট সনদ প্রদানকারী সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। এই অধিদপ্তরের কাজ হলো মেধা সম্পদ সুরক্ষায় নতুন নতুন উদ্ভাবনের পেটেন্ট, ডিজাইন সত্ত্ব মঞ্জুর করা, পণ্য ও সেবার ট্রেডমার্ক ও ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন করা।

এর আগে মৎস্য অধিদপ্তর ইলিশকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে। আবেদনটি পরীক্ষা-নিরিক্ষার পর এ বছরের ১লা জুন গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশ হওয়ার দুই মাসের মধ্যে দেশে বা বিদেশ থেকে এ বিষয়ে আপত্তি জানানোর সুযোগ থাকে। কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপত্তি না আসায় এ পণ্য এখন বাংলাদেশের স্বত্ব হিসেবে স্বীকৃতি পাবে।

বর্তমানে ইলিশের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে এক সপ্তাহের মধ্যে তার সনদ মৎস্য অধিদপ্তরকে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন।

বাংলাদেশের নিজস্ব পণ্যের স্বীকৃতি পেল ইলিশ !

আপডেট সময় : ১০:৫৮:০৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭