বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গ্রহাণুর সাথে সংঘর্ষের পর যা হবে পৃথিবীর !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৭:৩২ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যেকোনো সময় পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে বিশাল গ্রহাণু। আর তাতেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর বেশ কিছু শহর। বিজ্ঞানীদের কণ্ঠে এমন কথা বারবারই শোনা যাচ্ছে। আর তারই জের ধরে প্রশ্ন উঠছে, তবে কি সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে? আমরা সবাই কি মারা যাব? এবার সেই প্রশ্নরই উত্তর জানালেন বিজ্ঞানীরা।

এ ব্যাপারে নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে, বড় আকারের কোন গ্রহাণুও যদি এই পৃথিবীতে এসে পড়ে, তারপরেও পৃথিবীর সব প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাবার সম্ভাবনা নেই। এমনকি, অন্য কোন গ্রহের সাথে যদি এই পৃথিবীর সংঘর্ষও হয়, তারপরেও সব ধরনের প্রাণ পুরোপুরি হারিয়ে যাবে না।

অক্সফোর্ড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেছেন, এরকম পরিস্থিতিতে আণুবীক্ষণিক ক্ষুদ্রাতিক্ষুদ্র কিছু প্রাণী বেঁচে থাকতে পারে। সাড়ে ছয় কোটি বছর আগের এ রকম এক ঘটনায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিলো অতিকায় এক প্রাণী ডায়নোসর। গবেষণায় আরো বলা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এ ছিলো এক নাটকীয় ঘটনা। কারণ একটা সময় ছিলো এই প্রাণীটিই পৃথিবীতে রাজত্ব করেছে প্রায় ১৫ কোটি বছর ধরে। কিন্তু এই প্রাণীটির অস্তিত্বও ওই গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়ে গেছে।

এছাড়া এই গবেষণার সাথে জড়িত বিজ্ঞানীরা জানিয়েছেন, টারডিগ্রেইডস নামে পরিচিত একটি প্রাণীর সন্ধান পাওয়া গেছে যারা যেকোনো ধরনের তেজস্ক্রিয় বিস্ফোরণের সাথেও খাপ খাইয়ে নিতে পারে। গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে সবাই নিশ্চিহ্ন হলেও অর্থাৎ এই টারডিগ্রেইডসদের কিছু হবে না। এরা বেঁচে থাকতে পারে মহাকাশের বিশাল শূন্যতার ভেতরেও। শুধু উচ্চ তাপমাত্রা নয়, এমনকি মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও বহু বহু বছরেও তাদের মৃত্যু হয় না বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গ্রহাণুর সাথে সংঘর্ষের পর যা হবে পৃথিবীর !

আপডেট সময় : ০২:০৭:৩২ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুলাই ২০১৭