শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

তুরিনোর বিপক্ষে জুভেন্টাসের জয়

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:০৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইতালিয়ান সিরিআ লিগে গঞ্জালো হিগুইনের জোড়া গোলে ডার্বি ম্যাচে তুরিনোর বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেল জুভেন্টাস। দলের হয়ে অন্য গোলটি করেন মিরালেম পাজনিক। এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো জুভিরা।

রোববার রাতে স্তাদিও অলিম্পিকো দি তুনিনোয় মুখোমুখি হয় দু’দল। তবে ম্যাচে লিড অবশ্য তুরিনই আগে নেয়। খেলার ১৬ মিনিটে আন্দ্রেয়া বেলোত্তির হেডে এগিয়ে যায়। কিন্তু ২৮ মিনিটে আর্জেন্টাইন তারকা হিগুইন গোল করলে সমতায় ফেরে জুভিরা। পরে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে লিড নিতে শেষ দিকে যেতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। জিওর্জিও চিয়েল্লিনির সহায়তায় ম্যাচের ৮২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন হিগুইন। আর খেলার যোগ করা সময়ে পাজনিক গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

এ জয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাতে তুরিনো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

তুরিনোর বিপক্ষে জুভেন্টাসের জয়

আপডেট সময় : ১২:২৪:০৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬