শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

বিরাটের ডবল সেঞ্চুরি

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২২:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তিন মাসে তিনটি ডবল সেঞ্চুরি। এক বছরে ক্যাপ্টেন হিসাবে তিনটি দ্বিশতরান। ওয়েস্ট ইন্ডিজে, ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং এখন ইংল্যান্ডের বিরুদ্ধে। ওয়াংখেড়েতে কুকবাহিনীর বিরুদ্ধে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ৩০২ বলে হাঁকানো ২০০ রান বিরাটকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিল বলা যায়।

এর আগের দ্বিশতরানগুলি থেকে এদিনেরটা একটু বেশি আনন্দ দেবে বিরাটকে। কেন না সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যার ব্যাটিং গড় মাত্র ১৩.৪০ ছিল, তার কাছে এই দ্বিশতরান সত্যিই মধুর নয় কি?

তিনি জিততে আসেন, দলকে জেতাতে নামেন। গোটা সিরিজে যেভাবে তিনি ব্রিটিশ বোলিংকে নিয়ে ছেলেখেলা করেছেন, তা প্রায় দুঃস্বপ্নের মতো হয়ে গেছে কুকদের কাছে। বিরাট ব্যাট হাতে ক্রিজে এলেই প্রমাদ গুনতে শুরু করেন ব্রড, অ্যান্ডারসনরা। কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে অধিনায়ক কুকের।

যখনই মনে হয় ভারতীয় ব্যাটিং অর্ডারকে একটু হোঁচট খাওয়াচ্ছেন ব্রিটিশ বোলাররা, তখনই ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় দেখা যায় বিরাটকে। যত আগুনে বোলিংই হোক না কেন, সবই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট।

এদিনের এই দ্বিশতরানের ইনিংসও যেন সেই অভ্যাসকেই আরও প্রকট করে তুলল। চতুর্থ দিনে লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ৭ উইকেট খুইয়ে ৫৭৯ রান। প্রথম ইনিংসে ভারত এগিয়ে ১৭৯ রানে। ২১২ রানে বিরাট এবং ৯২ রানে ব্যাট করছেন জয়ন্ত যাদব। সব ঠিক থাকলে তিনিও জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করে ফেলতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বিরাটের ডবল সেঞ্চুরি

আপডেট সময় : ১২:২২:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬