শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

ঘরের মাঠে আর্সেনালের ৩০০তম ম্যাচ জয়!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৩:২৪ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়েস্ট ব্রুমউইড এ্যালবিয়নকে ১-০ গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে ৩০০তম ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে আর্সেনাল।
প্রথম ক্লাব হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এখন তাদের পাশে নাম লেখালো আর্সেনাল। গানার্সদের হয়ে একমাত্র গোলটি করেন অলিভার জিরু। এমিরেটস স্টেডিয়ামে আর্সেন ওয়েঙ্গারের বিবেচনায় তিনি মূল একাদশে খেলতে নেমেছিলেন।
১৯৯২ সালের ১৫ আগস্ট আর্সেনাল প্রিমিয়ার লিগে প্রথম হোম ম্যাচে পরাজিত হয়েছিল। নরউইচ সিটির কাছে ঐ ম্যাচে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিল গানার্সরা। ১১দিন পরে জর্জ গ্র্যাহামের দল ওল্ডহ্যাম এ্যাথলেটিককে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লীগে প্রথম হোম ম্যাচে জয়ের স্বাদ পায়।
২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের দল প্রথম প্রিমিয়ার লীগের শিরোপা জয় করার কৃতিত্ব দেখায়। মৌসুমের শেষে তারা অপরাজিত ছিল। ঘরের মাঠে ঐ মৌসুমে ১৯টি ম্যাচের মধ্যে ১৫টিতেই জয়ী হয়েছিল তারা।
সোমবারের জয়টি ছিল এবারের মৌসুমে ঘরের মাঠে টানা ষষ্ঠ জয়। এই জয়ে লিভারপুলের সাথে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গানার্সরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ঘরের মাঠে আর্সেনালের ৩০০তম ম্যাচ জয়!

আপডেট সময় : ১২:১৩:২৪ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬