শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

মাঠের বাইরে মুশফিক, সুযোগ পাচ্ছেন সোহান!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৮:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ড সিরিজেরর প্রথম ম্যাচে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফি-সাকিবরা। চোট পেয়ে দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। সেটি হলে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে তার ওয়ানডে অভিষেক হচ্ছে।

বাংলাদেশ দলের কোচ চন্দিকা হাথুরুসিংহ এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, দুই সপ্তাহ খেলতে পারবেন না মুশফিকুর রহিম। ফলে সফরের বাকি দুটি ওয়ানডে ও টি ২০ এমনকি ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম টেস্ট খেলা নিয়েও সংশয় রয়েছে মুশফিকুরের।

মঙ্গলবার ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আজ বুধবার তার চোটের জায়গায় স্ক্যান করার কথা ছিল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি।

কোচ জানান, স্ক্যান না করলেও হ্যামস্ট্রিং টিয়ার’ বোঝা যাচ্ছে। স্ক্যান করলে বিস্তারিত জানা যাবে।

এদিকে মুশফিকের জায়গায় বৃহস্পতিবার অভিষেক হতে পারে নুরুল হাসান সোহানের। প্রথম ওয়ানডের দলে না থাকলেও প্রস্তুতি ক্যাম্প থেকে বাদ পড়া অন্য ক্রিকেটারদের মতো দলের সঙ্গে নিউজিল্যান্ডে রয়েছেন তিনি।

সোহানের বিষয়ে কোচ বলেন, মুশফিকের বিকল্প হিসেবে সোহান রয়েছে। মুশফিকের তুলনায় সে অনভিজ্ঞ। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সোহানের। এরপরও আলোচনা করে টিম কম্বিনেশন ঠিক করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

মাঠের বাইরে মুশফিক, সুযোগ পাচ্ছেন সোহান!

আপডেট সময় : ১১:৩৮:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬