বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি

নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা বিএনপি’র নেতা-কর্মীদের নেই: খাদ্যমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫০:০২ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা বিএনপি’র নেতা-কর্মীদের নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল শুক্রবার বিকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারের আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া ষড়যন্ত্র করতে লন্ডন যাচ্ছেন। ছেলের সাথে সলাপরামর্শ করে বিএনপি নেত্রীর আন্দোলন করে কোন লাভ নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে। এতে দেশে বিএনপির কোন আন্দোলন করে লাভ নেই।

বর্তমান সরকার দেশে জঙ্গিদের কঠোর হাতে দমন করায় তারা দুর্বল হয়ে পড়েছে। জঙ্গিরা আর নতুন করে দেশে কোন কিছু করতে পারবে না। বর্তমান সরকার দেশে কত্তমী মাদ্রাসা স্বীকৃতি দেওয়া একটা বিরাট সাফল্য বলে জানান মন্ত্রী।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকিল খন্দকার, সাধারণ সম্পাদক নাছির উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্লাসহ আরো অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন।

নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা বিএনপি’র নেতা-কর্মীদের নেই: খাদ্যমন্ত্রী !

আপডেট সময় : ১১:৫০:০২ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭