বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি

বন্যাদুর্গত এলাকায় সরকারের দু’একজন মন্ত্রী ফটোসেশন করে ঢাকায় ফিরে আসছেন: রিজভী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩১:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে বর্তমান সরকার বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করছে না। সরকারের দু’একজন মন্ত্রী ফটোসেশন করে ঢাকায় ফিরে আসছেন। আর স্থানীয় প্রশাসন যৎসামান্য ত্রাণ সামগ্রী নিয়ে গেলেও তা আওয়ামী লীগ নেতাকর্মীরা লুট করে নিয়ে যাচ্ছেন। ফলে ত্রাণের দেখা পাচ্ছে না বানভাসী বন্যাদুর্গত মানুষ।

গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত থেকে আসা উজানের পানি ও বৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ ১৩টি জেলায় ভয়াবহ বন্যায় খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। এসব জেলার বানভাসী মানুষরা ত্রাণের জন্য হাহাকার করছেন। বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নীচে বসবাস করতে হচ্ছে। গণমাধ্যমগুলোতে বানভাসী অসহায় মানুষের দু:খ-দুর্দশার চিত্র ফুটে উঠলেও বন্যাদুর্গতদের পাশে নেই সরকার। মন্ত্রী-এমপি’রা ঢাকায় বসে আরাম-আয়েশে জীবনযাপন করছেন।

তিনি জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট বন্যাদুর্গত এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ত্রাণ নিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন।

বন্যাদুর্গত এলাকায় সরকারের দু’একজন মন্ত্রী ফটোসেশন করে ঢাকায় ফিরে আসছেন: রিজভী !

আপডেট সময় : ১১:৩১:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭