শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

আজহারের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পাকিস্তান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫৬:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে দাপট দেখাচ্ছেন পাকিস্তানি ওপেনার আজহার ও বৃষ্টি। প্রথম দিনের মত সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও অব্যাহত আছে তাদের দাপট।

আজহার আলীর সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে পাকিস্তান। আজহারের অপরাজিত সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩১০ রান। আর বৃষ্টির দাপটে দ্বিতীয় দিনেও খেলা হয়েছে ৫০ দশমিক ৩ ওভার।

মেলবোর্ন টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৫০ দশমিক ৫ ওভার। এসময় ৪ উইকেটে ১৪২ রান তুলে দিন শেষ করেছিলো পাকিস্তান। আজহার ৬৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন আসাদ শফিক।

দ্বিতীয় দিনে ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়া বোলারদের উপর প্রাধান্য বিস্তার করে খেলেছেন আজহার ও শফিক। ফলে এই জুটির রান পেরিয়ে যায় তিন অংকে। শুধুমাত্র জুটিতেই নয়, আজহার নিজেও পেয়েছেন তিন অংকের স্বাদ। টেস্ট ক্যারিয়ারে ১২তম ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় সেঞ্চুরির দেখা পান তিনি। শেষ পর্যন্ত ১২টি চারে ২৮৭ বল মোকাবেলায় ১২টি চারের সাহায্যে ১৩৯ রানে অপরাজিত আছেন আজহার।

আজহারের মত বড় ইনিংস খেলার ইঙ্গিতই দিচ্ছিলেন শফিক। কিন্তু ৫০ রানেই থেমে যেতে হয় তাকে। ১২৩ বলের ইনিংসে ৪টি বাউন্ডারি মারেন শফিক। তার বিদায়ের পর মাত্র ১০ রান করে ফিরেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। তবে সপ্তম উইকেটে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বৃষ্টির তোপে দিন শেষ করেন আজহার ও মোহাম্মদ আমির। ৬টি চারে ২৩ বলে ২৮ রানে অপরাজিত আছেন আমির। অস্ট্রেলিয়ার পক্ষে জ্যাকসন বার্ড ৩টি ও জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) :
পাকিস্তান : ৩১০/৬, ১০১.২ ওভার (আজহার ১৩৯*, সরফরাজ ৫০, বার্ড ৩/৯১)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

আজহারের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পাকিস্তান !

আপডেট সময় : ০৩:৫৬:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬