শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

ইব্রাহিমোভিচের নৈপুণ্যে টানা চতুর্থ জয় ম্যান ইউর !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোসে মরিনিয়োর শিষ্যরা ৩-১ ব্যবধানে হারিয়েছে সান্ডারল্যান্ডকে।ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের জয়ে অন্য দুটি গোল হেনরিখ মাখিতারিয়ান ও ডালে ব্লিন্ডের।

সোমবার নিজেদের মাঠে ৩৯তম মিনিটে ইব্রাহিমোভিচের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে ইউনাইটেডকে এগিয়ে নেন ব্লিন্ড। ৮২তম মিনিটে ব্যবধান বাড়ান ইব্রাহিমোভিচ। পল পগবার কাছ থেকে বল পেয়ে সময় নিয়ে জাল খুঁজে নেন ছন্দে থাকা এই স্ট্রাইকার। চার মিনিট পর পর অসাধারণ এক গোলে ব্যবধান ৩-০ করেন মাখিতারিয়ান। ইব্রাহিমোভিচের ক্রস তার পেছন দিয়ে বের হয়ে যাচ্ছিল। কিন্তু দারুণ দক্ষতায় ফ্লিক করে বল জালে পাঠান আর্মেনিয়ার এই মিডফিল্ডার। ৯০তম মিনিটে ফাবিও বোরিনির গোলে ব্যবধন কমায় সান্ডারল্যান্ড।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ইব্রাহিমোভিচের নৈপুণ্যে টানা চতুর্থ জয় ম্যান ইউর !

আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬