বৃহস্পতিবার | ৯ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo পলাশবাড়ীতে কলেজ ছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ Logo খুবিতে নৈয়ায়িকের নেতৃত্বে নওরীন-মীম Logo টেকসই, নিরাপদ ও আধুনিক সড়ক নেটওয়ার্কে চাঁদপুরে বদলে যাচ্ছে সড়কের চিত্র গুণগতমান নিশ্চিতে নিরলস সওজ Logo ইবির বুননের সভাপতি ফাওজিয়া, সম্পাদক সাইমুম Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

টানা জয়ের রেকর্ড চেলসির !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইপিএলের শিরোপা পুনুরুদ্ধারের অভিযানে দারুণ ছন্দে এগিয়ে চলেছে চেলসি। পেদ্রোর জোড়া গোলে বোর্নমাউথকে সহজেই হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রিমিয়ার লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে আন্তোনিও কোন্তের দল।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। লিগে চেলসির এটা টানা দ্বাদশ জয়। বিজয়ীদের আরেক গোলদাতা এডেন হ্যাজার্ড।

এই জয়ে পয়েন্ট তালিকায় চেলসির অবস্থান আরও দৃঢ় হয়েছে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৩৭।

ঘরের মাঠে ২৪তম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন পেদ্রো। সেস ফাব্রেগাসের ছোট পাস ডি বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে বল জালে জড়ান বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

৪৮তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার সিমোন ফ্রান্সিস নিজেদের ডি-বক্সে হ্যাজার্ডকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকেই ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

আর যোগ করা সময়ে মাঝমাঠের কাছ থেকে বল টেনে এনে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন পেদ্রো। বল সামনে থাকা ইংলিশ ডিফেন্ডার স্টিভ কুকের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

অন্য ম্যাচে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়েছে আর্সেনাল। আর্সেন ভেঙ্গারের দলের পয়েন্টও লিভারপুলের সমান ৩৭।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

টানা জয়ের রেকর্ড চেলসির !

আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬