বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কপিক্যাট ম্যালওয়্যারে আক্রান্ত হচ্ছে ডিভাইস !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৯:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি কপিক্যাট নামে নতুন একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার খুঁজে পেয়েছেন গবেষকরা। এ ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে এক কোটি ৪০ লাখের বেশি অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস। বহুলব্যবহৃত অ্যান্ড্রয়েড, লিনাক্স ও উইন্ডোজের মতো অপারেটিং সিস্টেম প্লাটফর্মগুলোয় সময়ের সাথে তাল মিলিয়ে সাইবার হুমকি বাড়ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের গবেষকদের তথ্যমতে, গুগল প্লে-স্টোর থেকে নয়, ম্যালওয়্যারটি অবৈধ অ্যাপ বাজার থেকে বিপুল অ্যান্ড্রয়েড ডিভাইসে ছড়িয়ে পড়েছে; যা ব্যবহার করে সাইবার অপরাধীরা ১৫ লাখ ডলারের বেশি হাতিয়ে নিতে সমর্থ হয়েছে। কপিক্যাট ম্যালওয়্যার বিজ্ঞাপন রাজস্ব চুরির জন্য অভিনব কৌশলে নকশা করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে এর মাধ্যমে হামলা চালানো হয়। ম্যালওয়্যারটিতে যুক্তরাষ্ট্রের দুই লাখ ৮০ হাজারের বেশি অ্যান্ড্রয়েড ডিভাইস আক্রান্ত হয়েছে। কিন্তু কপিক্যাট ম্যালওয়্যারের প্রধান লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।
গবেষকদের দাবি, কপিক্যাট অত্যন্ত শক্তিশালী একটি ম্যালওয়্যার। এর মাধ্যমে কোনো ডিভাইসের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে হামলা চালানো সম্ভব। ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। কপিক্যাট ম্যালওয়্যারের আক্রান্তের ঝুঁকিতে রয়েছে অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণগুলো। যেগুলোয় একাধিক নিরাপত্তা ত্রুটি রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কপিক্যাট ম্যালওয়্যারে আক্রান্ত হচ্ছে ডিভাইস !

আপডেট সময় : ০৭:২৯:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭