বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মঙ্গলে যে কোন প্রাণী বাঁচবে ৬৮ দিন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মঙ্গলে প্রাণ রয়েছে কিনা, তা নিয়ে জল্পনা কল্পনা চলেছে বহুদিন ধরেই। সেখানে আদৌ মানুষের বা কোনও প্রাণীর বসবাসের যোগ্য পরিবেশ আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজ্ঞানীরা। কারণ সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে বেশ কিছু প্রাণঘাতী বিষের উপস্থিতি রয়েছে। ফলে বিজ্ঞানীরা বলছেন, সেখানে ৬৮ দিন পর থেকেই ধীরে ধীরে মৃত্যুর মুখে পড়তে হবে যে কোনও প্রাণীকে।

তাছাড়াও মঙ্গল গ্রহের মাটি পরীক্ষা করে দেখা গেছে ধুলোকণার সঙ্গে কিছু রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে বিভিন্ন যৌগিক কণার জন্ম দিচ্ছে, যা কোনও প্রাণের বেঁচে থাকার পক্ষে অনুকূল নয়। আরও একটি বিষয় জানতে পেরেছেন বিজ্ঞানীরা। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব মঙ্গল গ্রহে অত্যন্ত বেশি।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিষয়ক জীববিজ্ঞানী জেনিফার ওয়ার্ডসওয়ার্থের মতে, এখনই মঙ্গল গ্রহের মাটি কোনও প্রাণীর বেঁচে থাকার পক্ষে আদর্শ নয়। তবে মাটির দু-তিন মিটার নীচে, যেখানে সূর্যের অতিবেগুনি রশ্মি পৌঁছায়না, বা বিষাক্ত রাসায়নিক পদার্থ নেই, সেখানে প্রাণের অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয়। এই বিষয় নিয়েই চলছে পরীক্ষা নিরীক্ষা।

তবে বায়ুমন্ডলে থাকা আয়রন অক্সাইড ও হাইড্রোজেন পার অক্সাইডের মতো রাসায়নিকের উপস্থিতি আণুবিক্ষণিক জীবকেও বাঁচতে দেবে না বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মঙ্গলে যে কোন প্রাণী বাঁচবে ৬৮ দিন !

আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭