শনিবার | ২৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

উগান্ডায় ফুটবল দল নিয়ে নৌকাডুবি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪৫:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উগান্ডায় লেক আলবার্টে ফুটবল দল ও তাদের ভক্তসহ ৪৫ জনকে নিয়ে ডুবে গেছে একটি নৌকা।
এ ঘটনায় ৩০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উগান্ডা পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহনের কারণে এবং একপাশে বেশি যাত্রী চলে আসায় ভারসাম্য হারিয়ে ডুবে যায় নৌকাটি।
এ পর্যন্ত নয়জনের মৃতদেহ এবং ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের সবাই মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেক আলবার্ট, এমন কি আফ্রিকায় নৌকাডুবির ঘটনা অহরহ। ত্রুটিপূর্ণ, পুরোনো নৌকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণেই মূলত দুর্ঘটনা ঘটে থাকে।
উগান্ডার বুলিসা জেলার ফুটবল দলটি বড়দিন উপলক্ষে হোইমা জেলায় খেলতে যাচ্ছিল। নেচে-গেয়ে, বাজি বাজিয়ে আনন্দ করছিলেন খেলোয়াড় ও তাদের ভক্তরা। হঠাৎ একপাশে বেশি যাত্রী চলে আসায় নৌকাটি ডুবে যায়।

জেলেরা উদ্ধার কাজে সরকারি কর্তৃপক্ষকে সাহায্য করছে। এর আগে নভেম্বর মাসে লেক আলবার্টে নৌকাডুবিতে ১০ জনের মৃত্যু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

উগান্ডায় ফুটবল দল নিয়ে নৌকাডুবি !

আপডেট সময় : ০২:৪৫:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬