শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

রাষ্ট্রপতির সিদ্ধান্তই মেনে নেবে জাসদ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৬:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৯২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন, তা মেনে নেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

সোমবার বিকেল ৫টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে সংগঠনটির ১২ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যায়।

শিরীন আক্তার জানান, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে জাসদ।

এ ছাড়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।

কাজী রকিবউদ্দীন আহমদের নেত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারি মাসে। তাই নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে সংলাপের মধ্যে দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

রাষ্ট্রপতির সিদ্ধান্তই মেনে নেবে জাসদ !

আপডেট সময় : ১১:২৬:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬