শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

বহুদিন পর মিলান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫৯:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
  • ৮৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
২০১১ সালে সর্বশেষ ইতালিয়ান লিগ ও সুপার কাপ জয়। এর পর থেকেই দীর্ঘ অপেক্ষা এসি মিলানের। একটি ট্রফির জন্য হাহাকার!
সাড়ে পাঁচ বছরের অপেক্ষাটা অবশেষে ফুরাল। টাইব্রেকারে জুভেন্টাসকে ৪-৩ ব্যবধানে হারিয়ে পরশু ইতালিয়ান সুপারকোপা জিতেছে ভিনসেঞ্জো মন্তেল্লার দল। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১ গোলে ড্র।
আগের আট বছরের মতো এবারও ইতালিয়ান সুপারকাপের ম্যাচ হলো ইতালির বাইরে। এবার হলো দোহায়। ম্যাচের আগে ফেবারিট ছিল মাসিমিলিয়ানো অ্যালেগ্রির জুভেন্টাসই। বিমান-বিলম্বের কারণে মিলান দোহায় এসে পৌঁছেছেই ম্যাচের মাত্র এক দিন আগে। ম্যাচে আক্রমণও বেশি ছিল জুভদেরই। তবে ১৭ বছর বয়সী গোলকিপার জিয়ানলুইজি দোনারুমার কৃতিত্বে একটির বেশি গোল খায়নি মিলান।
১৮ মিনিটে জর্জো কিয়েলিনির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। মিলান সমতা ফেরায় বিরতির সাত মিনিট আগে জিয়াকোমো বোনাভেনতুরার হেডে। সমতা থাকে নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটের পরও। টাইব্রেকারে জিয়ানলুকা লাপাদুলা মিস করলেও সেটি ভোগায়নি মিলানকে, জুভেন্টাসের হয়ে যে ব্যর্থ হয়েছেন মারিও মানজুকিচ ও পাউলো দিবালা।
পাঁচ বছর ধরে স্পটলাইটের বাইরে থাকার পর এই মৌসুমে লিগেও ভালো খেলছে মিলান। এখন হাতে এল একটা ট্রফিও। এটিকে ‘স্প্রিংবোর্ড’ বানিয়ে ইতালিয়ান পরাশক্তিরা পারবে আরও উঁচুতে লাফাতে? কোচ মন্তেল্লা আশাবাদী, ‘এটিকে একটা নতুন যুগের শুরু হিসেবে ভাবতে চাই। এই ম্যাচটিই হোক না সেটির শুরু! আমি নিশ্চিত এই জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’ গোলডটকম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বহুদিন পর মিলান !

আপডেট সময় : ০৩:৫৯:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬