বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নতুন ইতিহাস গড়তে চায় মাশরাফি বাহিনী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:৫৬:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফির সমীকরণগুলো ক্রমেই কঠিন হয়ে ওঠছে। বৃষ্টির বাগড়ায় একের এক ম্যাচের ফল পাল্টে যাচ্ছে। একমাত্র ইংল্যান্ড ছাড়া এখনো সেমিফাইনাল নিশ্চিত করতে পারে নাই কোন দল। এ গ্রুপে প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তানের জয়ে একতরফাভাবে কিছুই বলা  যাচ্ছে না। আর বি গ্রুপে নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেট ভক্তরা। আর মাশরাফিরাও জয় ছাড়া কিছু ভাবছেন না।

আর তাই কার্ডিফে একযুগ পর আরেকটি বিগ ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে অনুশীলন করল টাইগার বাহিনী। কোচ চন্ডিকা হাথুরুসিংহে এতদিন কিছু না বললেও ভেতরে ভেতরে বেজায় চটে ছিলেন।

এদিন শিষ্যদের কাছ থেকে অজিদের বিপক্ষে বাজে পারফর্মেন্সের হিসাব নিলেন তিনি। ‘ক্লাস’ শেষ করে টাইগার ক্যাপ্টেন মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। এর মধ্যেই সবাই জেনে গেছে যে ক্লাসে ‘মাস্টারমশাই’ বেজায় চটে ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে কী পরিকল্পনা করছেন টাইগাররা?

মাশরাফি বললেন, দেখুন, আমরা এখন আর তলানির দল নই। আমাদের চিন্তা ভাবনাও সেরকম হতে হবে। ওপরের দিকে তাকাতে হবে। খেলা যেখানেই হোক পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, এসব দলকে এখন আমরা নিয়মিতই হারাতে পারব। এখন আমাদের তাকাতে হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের দিকে। দেশের মাটিতে পারলেও দেশের বাইরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে নিয়মিত হারানোর অভ্যাস তৈরী করতে হবে আমাদের।

টাইগার ক্যাপ্টেন আরও বলেন, র‌্যাংকিংয়ে ৫ বা ৫ নম্বরে থাকা দলকে দেখুন, আমাদের ঠিক ওপরে হলেও রেটিং পয়েন্টে ওরা অনেক এগিয়ে। এই ব্যবধানটা এখন আমাদের কমাতে হবে। মাঠে ব্যবধান কমলে র‌্যাংকিংয়েও কমবে। শুরুটা এখনই কেন নয়? সেমি-ফাইনাল খেলা নিয়ে ভাবছি না। আমরা জিততে চাই। জেতার মানসিকতা দেখাতে চাই।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দলের সঙ্গে বেশি খেলার সুযোগ হয়না বাংলাদেশের। ম্যাশের মতে, এসব দলের বিপক্ষে খেললে নিজেদের প্রকৃত অবস্থা বোঝা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচ থেকে বেশ ‘শিক্ষা’ নিয়েছে বাংলাদেশ। এই শিক্ষাটাই ৯ তারিখে কিউইদের বিপক্ষে কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ টিম বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটের এক ঐতিহাসিক মাইলফলক রচিত হয়েছিল যে মাঠে, সেই কার্ডিফেই আবার নতুন ইতিহাস গড়তে চায় মাশরাফি বাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

নতুন ইতিহাস গড়তে চায় মাশরাফি বাহিনী !

আপডেট সময় : ০৯:৫৬:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭