বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

প্রোটিয়াদের হারিয়ে লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়েছে পাকিস্তান। আর এ জয়ের ফলে সেমির আশা টিকিয়ে রাখলো সরফরাজ আহমেদের দল।

বুধবার বার্মিংহ্যামের এজবাস্টনের এই মাঠে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা পুরো ৫০ ওভার ব্যাট করে মাত্র ২১৯ রান তুলতে সক্ষম হয়। প্রোটিয়াদের কম রানে বেধে রাখার ক্ষেত্রে মূল কৃতিত্বটা পাকিস্তানি বোলারদেরই। বিশেষ করে হাসান আলি আর ইমাদ ওয়াসিমই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সামনে আবির্ভূত হয়েছিলেন আতঙ্ক হিসেবে। হাসান আলি ৮ ওভারে দেন মাত্র ২৪ রান এবং নেন ৩ উইকেট। ইমাদ ওয়াসিমও ৮ ওভারে দেন মাত্র ২০ রান। নেন ২ উইকেট।

জয়ের জন্য ২২০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে আজহার আলি আর ফখর জামান সূচনাটা ভালো করেন। তবে দলীয় ৪০ রানের মাথায় ফখর জামান আউট হয়ে যান ৩১ রান করে। অভিষিক্ত ফখরই মূলতঃ পাকিস্তানের রান এগিয়ে দেন। ১ রান যোগ করে আজহার আলিও আউট হয়ে যান ব্যক্তিগত ৯ রানে।

দলীয় ৯৩ রানে ফিরে যান মোহাম্মদ হাফিজও। তিনি করেন ২৬ রান। বাবর আজম এক পাশ আগলে রেখে ঠিকই পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সঙ্গে ছিলেন শোয়েব মালিক। বাবর ৩১ এবং শোয়েব মালিক ১৬ রানে থাকতেই নামে বৃষ্টি। এ সময় পাকিস্তানের রান ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯।

বৃষ্টি শেষ পর্যন্ত আর থামেনি। খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হলো না। কারণ, প্রয়োজনীয় ২০ ওভার ব্যাট করে ফেলেছে পাকিস্তান। শেষ পর্যন্ত বৃষ্টিতে যখন খেলা হচ্ছে না, তখন বৃষ্টি আইন ডাকওয়ার্থ-লুইস (ডি/এল) মেথড প্রয়োগ করা হয়। এতে দেখা গেলো জয়ের জন্য ২৭ ওভারে প্রয়োজন পাকিস্তানের ১০১ রান। তারা ইতোমধ্যেই করে ফেলেছে ১১৯ রান। ফলে পাকিস্তানকে ১৯ রানেই জয়ী ঘোষণা করা হয়।

সূত্র: ক্রিকইনফো

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

প্রোটিয়াদের হারিয়ে লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান !

আপডেট সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭