শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

‘অপরাজেয় বাংলা’র পাদদেশেই ভাস্কর আবদুল্লাহ খালিদকে শেষ শ্রদ্ধা

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিজের হাতে গড়া মুক্তিযুদ্ধের বিখ্যাত ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র পাদদেশেই ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন শিল্পী, সংস্কৃতিজগতসহ সর্বস্তরের মানুষ।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ সেখানে নেওয়া হয়। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

এর আগে, বেলা সোয়া ১২টার দিকে বারডেম হাসপাতাল থেকে সৈয়দ আবদুল্লাহ খালিদদের চারুকলা ইনস্টিটিউটে মরদেহ আনা হয়। সেখানে চিত্রশিল্পী রফিকুন নবী, সৈয়দ জাহাঙ্গীরসহ অন্য শিল্পী ও চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে শ্রদ্ধা জানান।

এদিকে, ‘অপরাজেয় বাংলা’র পাদদেশে শ্রদ্ধা নিবেদন শেষে স্থপতিকে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সৈয়দ আবদুল্লাহ খালিদ। এ সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

‘অপরাজেয় বাংলা’র পাদদেশেই ভাস্কর আবদুল্লাহ খালিদকে শেষ শ্রদ্ধা

আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭