শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

মোস্তাফিজকে সতীর্থদের অভিনন্দন!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০২:২০ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসির এই পুরস্কারে ভূষিত হলেন পেস সেনসেশন। মোস্তাফিজের এমন কীর্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা

বৃহস্পতিবার আইসিসি থেকে মোস্তাফিজের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হ্ওয়া বিষয়টি জানানো হয়। এর পর থেকেই সামাজিক মাধ্যমে মোস্তাফিজকে অভিনন্দন জানানোর ঝড় বয়ে যায়। এর বাইরে ছিলেন না তার জাতীয় দলের সতীর্থরা। তামিম, মুশফিক, তাসকিনরাও মোস্তাফিজের এমন কীর্তিতে অভিনন্দন জানিয়েছেন।

দেশসেরা ওপেনার তামিম ইকবাল তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন “মোস্তাফিজুর রহমানকে অনেক অনেক অভিনন্দন। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছে মোস্তাফিজ।”

এদিকে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, “আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ায় মোস্তাফিজকে অভিনন্দন রইলো।”

মুস্তাফিজের বোলিং সঙ্গী তাসকিন আহমেদ লিখেছেন, “সুখবর- আইসিসির বর্ষসেরা উদীয়মান নির্বাচিত হয়েছে মোস্তাফিজ। সে-ই বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যে আইসিসির বর্ষসেরা (উদীয়মান) ক্রিকেটার নির্বাচিত হলো। অভিনন্দন মোস্তাফিজ!”

উল্লেখ্য, দীর্ঘ প্রায় পাঁচ মাস বিরতির পর ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে ফেরার দিনেই এমন সংবাদ পেলেন কাটার মাস্টার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

মোস্তাফিজকে সতীর্থদের অভিনন্দন!

আপডেট সময় : ১২:০২:২০ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬