শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

জঙ্গিবাদ রোধে তরুণ প্রজন্মের মাঝে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দিতে হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৭:১৪ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘সমাজ থেকে অন্ধকার, কুসংস্কার, ধর্মান্ধতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে তরুণ প্রজন্মের মাঝে জ্ঞানচর্চার পাশাপাশি সংস্কৃতি চর্চাও ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে সরকার সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

গতকাল শনিবার ‘নগর গবেষণা কেন্দ্র’র (সিইউএস) ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রত্যেক উপজেলায় সাংস্কৃতিক চর্চার কমপ্লেক্স তৈরি ছাড়াও শিল্পকলার অধীনে মিলনায়তন, মুক্তমঞ্চ ও লাইব্রেরি গড়ে তুলছে।

‘সাংস্কৃতিক শহর ঢাকা’ শিরোনামে বাংলা একাডেমীর শামসুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘নগর গবেষণা কেন্দ্র, ঢাকা।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ও বাংলাদেশ জাতীয় জাদুঘর ট্রাস্ট্রে বোর্ডের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক হাশেম খান। সভাপতিত্ব করেন নগর গবেষণা কেন্দ্রের সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন নগর গবেষণা কেন্দ্রের সচিব অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর গবেষণা কেন্দ্রের সহ-সভাপতি অধ্যাপক রোজী মজিদ আহসান ও নগর গবেষণা কেন্দ্রের কোষাধ্যক্ষ স্থপতি পরিকল্পনাবিদ সালমা এ সফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর গবেষণা কেন্দ্রের নির্বাহী সদস্য অধ্যাপক কাজী মদিনা।

দিনব্যাপী সম্মেলনে ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সঙ্গীত, নাটক, চারুকলা, ভাষ্কর্য, আলোকচিত্র, স্থাপত্যশিল্প, নগর-বিন্যাস ও পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

জঙ্গিবাদ রোধে তরুণ প্রজন্মের মাঝে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দিতে হবে !

আপডেট সময় : ০১:০৭:১৪ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭