শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ফ্রি Wi-Fi ব্যবহার করে নিজের বিপদ ডেকে আনছেন না তো !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫৩:১৫ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাস্তা থেকে কফিশপ, ট্রেন স্টেশন থেকে শপিংমল। যেখানেই যাবেন, খুঁজতে শুরু করবেন। পাইলেও পাইতে পারেন সেই অমূল্য রতন। একবার শুধু কানেক্ট করার অপেক্ষা। হয়ে গেলেই কেল্লাফতে। একের পর এক অ্যাপ ডাউনলোড, ভিডিও স্ট্রিমিং– আর কে রুখতে পারে? রুখতে পারে। শুধু রুখতেই পারে না, ফ্রি Wi-Fi-এর চক্করে আপনিই আপনার বিপদ ডেকে আনতে পারেন।

কেমন করে? বিশেষজ্ঞরা বলছেন, ফ্রি Wi-Fi বা হটস্পট হল হ্যাকারদের স্বর্গরাজ্য। এর মাধ্যমেই আপনার ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ছবি ইত্যাদি পৌঁছে যেতে পারে দুষ্কৃতীদের হাতে। আর তা কাজে লাগিয়ে তারা আপনার কী কী ক্ষতি করতে পারে, আপনি কল্পনাও করতে পারবেন না।

২০১৬ সালে আমেরিকার রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন একটি সমীক্ষা করেছিল। যাতে কিছু কোম্পানির পক্ষে ফ্রি Wi-Fi সুবিধা সরবরাহ করা হয়। দেখা যায়, প্রায় ৭০ শতাংশ মানুষই নিরাপদটি ছেড়ে বিপজ্জনক Wi-Fi পরিষেবাটি গ্রহণ করছেন।

আরও দেখা গেছে, যখনই একটি প্ল্যাটফর্ম থেকে নেটওয়ার্ক অনেক বেশি শেয়ার হতে থাকে। তখন ওই প্ল্যাটফর্ম ও নেটওয়ার্কগুলির মধ্যে বেশ কিছু চ্যানেলের সৃষ্টি হয়। এই চ্যানেলগুলির মাধ্যমেই হ্যাকাররা আপনার নেটওয়ার্কের প্রবেশ করতে পারে।

আপনার ইন্টারনেট অনায়াসেই চলে আসতে পারে দুষ্কৃতীকারীদের আওতায়। আর বর্তমান ডিজিটাল যুগে অনলাইন লেনদেন করে ফেলাটাও কোনও বড় ব্যাপার নয়। তাই Wi-Fi-এর ফাঁদে হামেশা পা না দিয়ে অনলাইনে ব্যক্তিগত কাজের ক্ষেত্রে মোবাইল ডেটা ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: সংবাদ প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ফ্রি Wi-Fi ব্যবহার করে নিজের বিপদ ডেকে আনছেন না তো !

আপডেট সময় : ০২:৫৩:১৫ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭