রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

যুদ্ধের জন্য বিমানবাহিনীকে শক্তিশালী করছে চীন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে বিমানবাহিনীকে আরও শক্তিশালী করছে চীন। বিতর্কিত দক্ষিণ চীন সাগরসহ ওই অঞ্চলে ক্রমশ শক্তি বাড়াচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ফলে জটিল হয়ে উঠছে ওই এলাকার পরিবেশ। পাশাপাশি, যে কোনও ধরণের হুমকি মোকাবেলায় চীনের সশস্ত্র বাহিনীকে আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বেজিং সরকার। চীনের সরকারি দৈনিক চায়না ডেলিতে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সামরিক মহড়া দিনে দিনে আরও শক্তিশালী করা হচ্ছে। মহড়ায় কমান্ডার এবং পাইলটদের বাস্তব যুদ্ধক্ষেত্র ভিত্তিক পরিস্থিতি মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থায় তাদেরকে বিজয়ী হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও খবরে উল্লেখ করা হয়। এছাড়া, চীনা বিমান বাহিনীর যুদ্ধ এবং বোমারু বিমান ইউনিটগুলোর জন্য অবাধ যুদ্ধকালীন মহড়া, তাজা-গুলি ব্যবহার করে হামলার অনুশীলন, সাগরে দূরপাল্লার টহল দেওয়া নিয়মিত বিষয়ে হয়ে উঠেছে।

সমন্বিত অপারেশনের অংশ হিসেবে একাধিক বিমান ইউনিটের এবং বিভিন্ন ধরণে বিমানের অংশ গ্রহণের বিষয়টিও স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে উঠেছে। চীনা বিমান বাহিনীর মহড়া আগের চেয়ে কঠিন করা হচ্ছে এবং পাইলটদের সক্ষমতাও উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। পাশাপাশি, চীন তার সামরিক প্রযুক্তি উন্নয়নেরও সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ২৩ লাখ সেনা নিয়ে গঠিত চীনের বাহিনীকে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী বলে মনে করা হয়।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

যুদ্ধের জন্য বিমানবাহিনীকে শক্তিশালী করছে চীন !

আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭