মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাঙালি নাচে বিশ্বকে অবাক করতে চান তিশা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১২:০৮ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আরব আমিরাত আর বাংলাদেশ একসাথে স্বাধীনতা লাভ করে ১৯৭১ সালে। বাংলাদেশ স্বাধীন হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আর আরব আমিরাত হয় ২ ডিসেম্বর। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসেন আরব আমিরাতে। আমিরাতের তৎকালীন রাষ্ট্রনায়কের সাথে কথা বলে বাংলাদেশিদের জন্য নানা সুযোগ সুবিধা এনে দেন। সেই থেকে চলছে বাংলাদেশিদের সুখ-দুঃখের জীবনযাত্রা এই আরব আমিরাতে।

সরকারি হিসেবে এখানে বাস করেন সাড়ে ৮ লাখ বাংলাদেশি। তার মধ্যে কয়েক হাজার পরিবার বাস করেন এখানে। তারা নিজেদের বাচ্চাদেরও পড়ান এখানে। এরা পড়ার পাশাপাশি সাংস্কৃতিক বলয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রাখছে সরবে। তেমনি এক প্রতিভার নাম তিশা সেন। তিশারা থাকেন আরব আমিরাতের আজমান শহরে।

তিশার বাবা অনুপ সেন আর মা রুপশ্রী সেন। গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটজারীতে। আজমানে আছে নিজস্ব ব্যবসা। সে সুবাধে তিশা ২০০০ সালে পা রাখেন মরুর দেশ আমিরাতে। ২০০৪ সাল থেকে তিশা নাচ শুরু করেন। নাচে স্কুল পর্যায়ে সুনাম অর্জন করেন। ছোটবেলা থেকে তিনি নাচের পাশাপাশি ছবিও আঁকেন। মূলতঃ ক্লাসিকাল নাচ আর দেশীয় তালে দর্শক মাতাতে তিনি আনন্দ পান। আজমানের ইন্ডিয়ান স্কুল থেকে লেখাপড়া শেষ করে এখন নিজেই শিক্ষকতায় জড়িয়ে আছেন। এর মধ্যে কিছু বেসরকারি টিভিতে অনুষ্ঠানও করেছেন।

সংহতি সাহিত্য পরিষদ, আমিরাত শাখার বাঙালিয়ানা উৎসবে নাচ পরিবেশন করে কমিউনিটিতে সবার নজর কাড়েন তিশা। এরপর একে একে প্রায় সব অনুষ্ঠানে ডাক পেতে শুরু করেন তিশা। নাচের মাধ্যমে সমাজের অসংগতি দূর করার প্রবল ইচ্ছে তার। শুদ্ধ বাঙালিয়ানা আর দেশীয়বোধ তুলে ধরা তার স্বপ্ন।

তিশার সাংস্কৃতিক বলয়ের ছায়াসঙ্গী তার মা-বাবা। পরিবারের আন্তরিক উৎসাহ আর সহযোগিতায় সকল প্রতিকূলতা ডিঙিয়ে যেতে চান দূর থেকে বহুদূরে। উড়াতে চায় বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বাঙালি নাচে বিশ্বকে অবাক করতে চান তিশা !

আপডেট সময় : ০৬:১২:০৮ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭