বৃহস্পতিবার | ৯ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo পলাশবাড়ীতে কলেজ ছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ Logo খুবিতে নৈয়ায়িকের নেতৃত্বে নওরীন-মীম Logo টেকসই, নিরাপদ ও আধুনিক সড়ক নেটওয়ার্কে চাঁদপুরে বদলে যাচ্ছে সড়কের চিত্র গুণগতমান নিশ্চিতে নিরলস সওজ Logo ইবির বুননের সভাপতি ফাওজিয়া, সম্পাদক সাইমুম

কুষ্টিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘আজিবার স্বর্ণ’ ধান চাষ !

  • আপডেট সময় : ০৬:২৬:৩৬ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৫৫ বার পড়া হয়েছে

N D : কুষ্টিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘আজিবার স্বর্ণ’ নামে নতুন জাতের ধান চাষ।

আজিবার নামে এক কৃষক ওই এলাকায় প্রথম এ ধান চাষ করায় স্থানীয়রা ধানের নাম দিয়েছে ‘আজিবার স্বর্ণ’।

আজিবার রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের মৃত ছবেদ হোসেন মালিথার ছেলে।

Kushtia_Azibar

আজিবার রহমান বলেন, ‘২০১৪ সালে আমি এক বিঘা জমিতে ব্রি-৪৯ জাতের ধান চাষ করি। এর মধ্যে বড় বড় ধান বীজ হিসেবে সংগ্রহ করি। পরের বছর আমি একবিঘা জমিতে সেটা ব্যবহার করি। ফলনও বেশ ভালো হয়। এবার আমি তিন বিঘা জমিতে এই ধানের চাষ করেছি। আমার দেখাদেখি এই এলাকার অনেক কৃষক এ ধান চাষ করেছে।’

তিনি আরো বলেন, ‘প্রতি গোছায় ধান গাছের সংখ্যা ৩৫-৪০টি। জীবনকাল ১১৫-১২০দিন। ফলন বিঘাপ্রতি ২০-২২ মণ। ধানের শীষও অনেক বড়। প্রতিটি শীষে ধানের সংখ্যা ২৫০-৩০০টি। তাই এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছর আমার এলাকার ২০ থেকে ২৫ জন কৃষক এই জাতের ধান চাষ করেছে।’

চাষী দুলাল বলেন, ‘আমি এ বছর দুই বিঘা জমিতে ‘আজিবার স্বর্ণ’ ধান চাষ করেছি। ধানগুলো বেশ বড় হয়েছে। শীষও অনেক বেশি। আশা করছি ভালো ফলন পাবো।’

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, আজিবার রহমান নিজে বীজ সংরক্ষণ করে এ ধান চাষ করেছেন। এটা ওই এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে

কুষ্টিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘আজিবার স্বর্ণ’ ধান চাষ !

আপডেট সময় : ০৬:২৬:৩৬ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬