সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সরিষা চাষে সফল কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৫:১৯ অপরাহ্ণ, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৮২২ বার পড়া হয়েছে

জেলায় আজ ২০২৪-২০২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা চাষে সাফল্য অর্জন করায় জেলার ৫ জন কৃষকের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মো. মাসুদুর রহমান সরকারের সভাপতিত্ব এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলায় বিএডিসি’র যুগ্ম-পরিচালক এ এফ এম শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. হাসান আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সিরাজুম মুনিরা প্রমুখ।

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. হাসান আলী জানান, বাংলাদেশে সরিষা, সূর্যমুখী ও তিল এই তিন ধরনের তেল জাতীয় ফসল বেশি উৎপাদন হয়। চুয়াডাঙ্গা জেলা সরিষার চাষের উপযোগী হওয়ায় তিনি কৃষকদেরকে সরিষা চাষ করার আহ্বান জানান।

পরে, সরিষা চাষে সাফল্য অর্জন করায় জেলার ৫ জন কৃষকের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সরিষা চাষে সফল কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৬:১৫:১৯ অপরাহ্ণ, বুধবার, ২ জুলাই ২০২৫