শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

মঙ্গলের পর এবার শুকতারার পথে ISRO !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৪:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মঙ্গলের পর এবার শুক্রের পথে পা বাড়াচ্ছে ভারত। দ্রুত শুক্রগ্রহে অভিযান চালাতে দেশটির সব মহাকাশ বিজ্ঞানীদের আহ্বান জানাল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চলতি সপ্তাহে বিজ্ঞানীদের উদ্দেশ্যে মহাকাশ গবেষণার এক বিশেষ প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

ইসরো জানিয়েছে, শুক্রগ্রহের দিকে যাওয়া স্যাটেলাইটের ওজন ১৭৫ কেজি হতে হবে। যার ক্ষমতা থাকবে ৫০০ ওয়াট। শুক্রগ্রহের চারপাশে (৫০০ X ৬০০) কিলোমিটার দিয়ে ঘুরবে এই স্যাটেলাইট। এরপর মাসে মাসে একটু একটু করে কমানো হবে দূরত্ব।

মূলত, শুক্র গ্রহের আবহাওয়া ও ভূমি পর্যবেক্ষণ করতেই এই অভিযান চালাবে ইসরো। সূর্য ও শুক্রগ্রহের আদান-প্রদানের বিষয়টিও দেখা হবে। ইসরোর তরফ থেকে এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রে এই অভিযান অনুমোদনও পেয়ে গিয়েছে। তবে দিন এখনও স্থির হয়নি।

এই অভিযানের গুরুত্ব বোঝাতে গিয়ে ইসরো ব্যাখ্যা করেছে যে পৃথিবীর ‘যমজ’ এই গ্রহ। দুই গ্রহের আকার, ভর, ঘনত্ব এমনকি মাধ্যাকর্ষণের মাত্রাও অনেকাংশেই এক।

গবেষকরা মনে করেন, দুটি গ্রহ মোটামুটিভাবে একই সময়ে তৈরি হয়েছি, আজ থেকে ৪৫০ কোটি বছর আগে। ১৯৬০ সাল থেকে শুক্রগ্রহের সম্পর্কে অবগত হতে শুরু করে মহাকাশবিজ্ঞানীরা। শুক্রগ্রহের বৈশিষ্ট্য জানতে একাধিক অভিযানের পরেও এখনও এই গ্রহের সম্পর্কে অনেক তথ্যই আমাদের অজানা।

সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

মঙ্গলের পর এবার শুকতারার পথে ISRO !

আপডেট সময় : ০৬:৩৪:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭