শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

স্মার্টফোনকে বানিয়ে ফেলুন নতুনের মতো !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৯:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আপনি যখন নতুন স্মার্টফোনটি কিনেছিলেন তখন তা একরকম ছিল। আর কিছুদিন ব্যবহারের পর অন্যরকম হয়ে যায়। ধীরগতির হয়, স্টোরজও কমে আসে। কিন্তু সামান্য কিছু কাজেই ফোনটিকে আবার সেই নতুনের মতো করে ফেলতে পারেন। নিচের পদক্ষেপগুলো অনুসরণ করেই নতুনের মতো বানিয়ে ফেলুন আপনার ফোনটিকে-

১. সফটওয়্যার আপডেট রাখুন
ফোনের সফটওয়্যার আপডেট রাখতে হবে। অর্থাৎ, এখানে গোটা অপারেটিং সিস্টেমটাকে আপডেট করতে বলা হচ্ছে। আইওএস বা অ্যান্ড্রয়েড যাই হোক না কেন, এটাকে যার যার অ্যাপ স্টোর থেকে আপডেট রাখতে হবে। নিয়মিত আপডেট না থাকলে ফোন ধীরগতির হয়ে যাবে।

৩. ব্যাকগ্রাউন্ডের কাজ বন্ধ করে দিন
আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ চালু অবস্থায় থাকে। কাজ শেষে আবার আগের স্থানে ফিরে যেতেই এ সুবিধা রাখা হয়। মনে করে কাজ শেষে এই কাজগুলো বন্ধ করে দিন। এতে র‍্যাম ফ্রি হয়ে যাবে। মসৃণভাবে চলবে ফোনটি।

২. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করা
ফোনে ধীরে ধীর অনেক অ্যাপ জমে যায়। এর মধ্যে অনেক আছে যা আগ্রহ নিয়ে ইনস্টল করেছেন, কিন্তু আর ব্যবহার করা হয় না। খুঁজে বের করুন কোন কোন অ্যাপ আপনি আর ব্যবহার করেন না। এগুলো শুধু শুধু ফোনের স্টোরেজ ভরে ফেলে। ফেলে দিন, ফোনটি আগের মতো হয়ে যাবে।

৪.হোম স্ক্রিন পরিষ্কার রাখুন
অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনে অনেক অপশন থাকে। উইডগেট যোগ করা যায়। এতে করে খুব সহজেই প্রয়োজনীয় অ্যাপে চলে যাওয়া সম্ভব। কিন্তু এদের ব্যবহারে হোম স্ক্রিনটি অগোছালো হয়ে ওঠে। তাই যার দরকার নেই, সেই আইকনগুলো হোম স্ক্রিনে রাখবেন না। এতে ফোনটি পরিপাটি দেখাবে।

৫. অ্যানিমেশন কমিয়ে ফেলুন
যদি একটি অ্যাপ থেকে বেরিয়ে আরেকটি অ্যাপে যেতে ফোনটি ধীরগতিতে কাজ করে, তবে অপারেটিং সিস্টেমে কাজ করতে থাকা কিছু অ্যানিমেশন কমিয়ে ফেলুন। লাইভ ওয়ালপেপার, অন্যান্য বিশেষ ছবি ইত্যাদি না ব্যবহার করাই ভালো।

৬. পরিষ্কার করুন
কিছু অ্যাপ আনইনস্টল করলে এমনিতেই স্টোরেজ খালি হবে। এ ছাড়া টেম্পোরারি ফাইল জমে ফোন। এগুলো নিয়মিত পরিষ্কার করুন। ব্রাউজারও পরিষ্কার করুন। সেখানকার হিস্ট্রি পরিষ্কার করতে হবে নিয়মিত।

৭. রিসেট করুন
যখন ফোন কোনভাবেই দ্রুতগতির হচ্ছে না, তখন আরো বড় পদক্ষেপ নিতে পারেন। একটা ফ্যাক্টরি রিসেট দিন। এতে সব পরিষ্কার হয়ে যাবে। তার আগে অবশ্যই ফোনের যাবতীয় তথ্য ব্যাকআপ করে নেবেন। নয়তো ঝামেলায় পড়ে যাবেন। ফ্যাক্টরি রিসেট দিলে ফোনটি একেবারে নতুনের মতো হয়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

স্মার্টফোনকে বানিয়ে ফেলুন নতুনের মতো !

আপডেট সময় : ০৬:২৯:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭