শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

মাস্টারকার্ড নিয়ে এলো ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৩:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মাস্টারকার্ড সিস্টেমে এবার যুক্ত হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দক্ষিণ আফ্রিকায় মাস্টারকার্ড এই প্রযুক্তির দু’টি সফল পরীক্ষা চালানোর পর উন্মুক্ত হতে যাচ্ছে এটি।

জানা গেছে, অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত মোবাইলের মতোই কাজ করবে কার্ডটি। ক্রয়-বিক্রয়ের সময় ব্যবহারকারীদের সেন্সরের উপর আঙুল রাখতে হবে। এছাড়া কার্ডটি টার্মিনালের ইলেক্ট্রিসিটি ব্যবহার করবে, ফলে এর নিজস্ব ব্যাটারির প্রয়োজন হবে না। এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, যদিও এই কার্ড-ব্যবস্থা নিশ্ছিদ্র নয়, তবু তা বায়োমেট্রিক প্রযুক্তির বিচক্ষণ প্রয়োগ।

এদিকে বার্লিনের সিকিউরিটি রিসার্চ ল্যাবের প্রধান গবেষক কার্স্টেন নোল বলেন, কারো আঙুলের ছাপ তার স্পর্শ করা কাঁচ বা অন্য কোনো কিছু থেকে সংগ্রহ করা অসম্ভব নয়। আর এই তথ্য একবার চুরি হয়ে গেলে আর মাত্র ৯ বারের বেশি বদলানো সম্ভব নয়। অর্থাৎ মানুষের দুই হাতে ১০ আঙুল আছে। কোনো ব্যক্তির ১০ আঙুলের ছাপই যদি চুরি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য আর আঙুলের ছাপ ব্যবহার করা সম্ভব হবে না।

সূত্র: বিবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

মাস্টারকার্ড নিয়ে এলো ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি !

আপডেট সময় : ০৬:১৩:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭