রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

২০২০ সালেই রাস্তায় নামবে উড়ন্ত গাড়ি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাস্তায় যখন জ্যাম পড়ে তখন অনেকেই কল্পনা করেন যদি গাড়িটা উড়াল দিয়ে গন্তব্যে যেতে পারতো। হ্যাঁ খুব শিগগিরই আপনার কল্পনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। অনেকটা আই ড্রপের মতো। পিছনটা ক্রমশ সরু হয়ে গিয়েছে। সুইচ টিপলেই দরজা দুটো দু’পাশে ডানার মতো খুলে যাবে। আর তার পরেই দ্বিগুণ গতিতে উড়তে শুরু করবে। ঠিক যেমনটা সিনেমায় দেখে থাকি আমরা।

উড়ুক্কু যানটি আসতে চলেছে বলে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। গুগল, উবারের মতো সংস্থাগুলি তার নকশাও প্রকাশ করেছে বেশ কয়েক দিন। কিন্তু এই প্রথম উড়ুক্কু যান একেবারে সামনে নিয়ে এল স্লোভাকিয়ার এরোমোবিল নামে একটি সংস্থা।

মোনাকোয় গাড়ি প্রদর্শনী ইভেন্টে উড়ন্ত যানটি সামনে আনে সংস্থা। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই তা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে এরোমোবিলের তরফে জানানো হয়েছে।

ওই সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রথমে ৫০০টি এমন গাড়ি তৈরি করা হবে। গাড়ির মডেল অনুযায়ী যার দাম ১৩ লাখ ডলার থেকে ১৬ লাখ ডলারের মধ্যে থাকবে। রাস্তাতেও যেমন দুরন্ত গতিতে ছুটে চলবে, তেমন যখন তখন এই যানটিতে উড়িয়ে নিয়ে যেতেও পারবেন। সাধারণ গাড়ি থেকে উড়ন্ত গাড়িতে পরিবর্তন করার জন্য একটি সুইচ রয়েছে। যার সাহায্যে মাত্র তিন মিনিটেই গাড়িটি উড়ুক্কু যানে পরিবর্তিত হয়ে যাবে। দুই দরজা ডানার মতো দু’পাশে খুলে যাবে। রাস্তাতে এই যানটি ঘণ্টায় সর্বাধিক ১৭৭ কিলোমিটার গতিবেগে ছুটবে। আর আকাশে সর্বাধিক ৩৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ৪৬৬ মাইল উড়তে পারবে।

এরোমোবিলের মুখ্য কমিউনিকেশন অফিসার স্টিফান ভাদোক জানান, এই যান চালাতে গেলে একই সঙ্গে ড্রাইভিং এবং পাইলট লাইসেন্সের প্রয়োজন। এখনও পর্যন্ত শুধুমাত্র ইউরোপে এই যান চালানোর অনুমোদন পেয়েছে সংস্থা। আমেরিকাতে তা চালু করার চেষ্টা চালানো হচ্ছে। তার পর সংস্থার লক্ষ্য হবে চীন।

অন্যদিকে উবার এবং গুগলের সাহায্যপ্রাপ্ত সংস্থা জি.এরোও উড়ুক্কু যান নিয়ে আসার কথা ঘোষণা করেছে। তবে এই দু’ক্ষেত্রেই যানটি ভার্টিকাল টেক-অফ ল্যান্ডিং করবে। অর্থাৎ হেলিকপ্টারের মতো যে কোনও জায়গা থেকেই উড়ে যেতে পারবে এবং নীচে নামতে পারবে। এর জন্য রানওয়ের প্রয়োজন নেই। সে উড়ুক্কু যান শুধুমাত্র উড়বে। রাস্তায় অন্যান্য গাড়ির মতো ছুটতে পারবে না। কিন্তু এরোমোবিল সংস্থার এই যান দুই-ই পারবে। রাস্তায় যেমন পাল্লা দিয়ে ছুটবে তেমন উড়বেও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

২০২০ সালেই রাস্তায় নামবে উড়ন্ত গাড়ি !

আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭