শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

গ্রহাণুটি পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করল!

  • আপডেট সময় : ০২:১৯:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পৃথিবীর খুব কাছ দিয়ে গতকাল বুধবার ‘২০১৪জেও২৫’ নামে একটি গ্রহাণু অতিক্রম করছে। নাসা জানিয়েছে, ২০১৪জেও২৫ নামে একটি গ্রহাণু বর্তমানে পৃথিবীর খুব কাছ দিয়ে যাচ্ছে। এটি প্রস্থে ১.৪ কিলোমিটার। ১৯ এপ্রিল এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। এ সময় এটি ৪.৬ লুনার ডিসটেন্স দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে। উল্লেখ্য, এক লুনার ডিসটেন্স ৩,৮৪,৪০২ কিলোমিটার।

এই গ্রহাণুর বড় কোনো খণ্ড পৃথিবীর ঘনবসতিপূর্ণ কোনো এলাকায় পতিত হলে পৃথিবীর ক্ষয়ক্ষতি হতো বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। অতীতে এ ধরনের এক গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডায়নোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার উরাল অঞ্চলে একটি উল্কা আঘাত হানে। তাতে বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৫০০ মানুষ আহত হয়। কিন্তু কোনো নিহতের ঘটনা ঘটেনি। তবে এ গ্রহাণুটিই পৃথিবীর একমাত্র হুমকি নয়। প্রতিনিয়তই পৃথিবীর পাশ দিয়ে গ্রহাণু চলাচল করে। মাসে প্রায় ১৫ হাজার ‘নেয়ার আর্থ অবজেক্ট’ (এনইও) আবিষ্কারের কথা জানায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

গ্রহাণুটি পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করল!

আপডেট সময় : ০২:১৯:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭