শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

গুগল ক্রোমের চেয়ে চার্জ সাশ্রয়ী এজ ব্রাউজার !

  • আপডেট সময় : ০২:১৮:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ল্যাপটপ, নোটবুক ও স্মার্টফোনের ব্যাটারির চার্জ সাশ্রয়ী হিসেবে গুগল ক্রোমের চেয়ে এগিয়ে রয়েছে এজ ব্রাউজার। মার্কিন সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে।

এর আগে মাইক্রোসফট গত বছরও একই দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছিল। এর পর গুগল ক্রোম ব্রাউজার হালনাগাদ করে মাইক্রোসফট ও মজিলার ফায়ারফক্সের চেয়ে এগিয়ে থাকার দাবি করেছিল। এক্ষেত্রে মাইক্রোসফটও হাল ছাড়েনি। উইন্ডোজ ১০ ক্রিয়েটর্স আপডেট নামে উইন্ডোজ সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ এনে প্রতিষ্ঠানটি দাবি করছে, এজ ব্রাউজার আরো বেশি ব্যাটারির আয়ু ধরে রাখতে পারবে।

মাইক্রোসফট সম্প্রতি এক ভিডিওতে তিনটি ব্রাউজারের মধ্যে তুলনা করে দেখিয়েছে। ফায়ারফক্স ব্রাউজারে ব্যাটারি ৭ ঘণ্টা ৪ মিনিট পর্যন্ত চলেছে। গুগল ক্রোমে তা চলেছে ৯ ঘণ্টা ১৭ মিনিট। কিন্তু এজ ব্রাউজার তা ১২ ঘণ্টা ৩১ মিনিট পর্যন্ত চার্জ ধরে রেখেছে।

মাইক্রোসফটের দাবি, গুগল ক্রোম ব্রাউজারের এজ ব্রাউজার ৩১ শতাংশ ব্যাটারি সাশ্রয়ী এবং ফায়ারফক্সের চেয়ে ৪৪ শতাংশ কম শক্তি ব্যবহার করে। বিষয়টি ঘিরে গুগল ক্রোমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: এনডিটিভি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

গুগল ক্রোমের চেয়ে চার্জ সাশ্রয়ী এজ ব্রাউজার !

আপডেট সময় : ০২:১৮:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭