শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

স্ন্যাপচ্যাটের ১৭ লাখ অ্যাকাউন্ট হ্যাক !

  • আপডেট সময় : ০৬:৫৮:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের ১৭ লাখ গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য ফাঁস করে দিয়েছে ভারতের এক দল হ্যাকার। সম্প্রতি ভারতকে গরিব দেশ বলার অভিযোগ উঠে স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী ইভান স্পিগেলের বিরুদ্ধে। যার প্রতি উত্তরে এই পথ বেছে নিয়েছে ভারতীয় হ্যাকাররা।

ভারত গরিব দেশ, তাই এখানে তার সংস্থার পা রাখার প্রয়োজন নেই বলেছেন ইভান, এমনটাই অভিযোগ হ্যাকারদের। এরই জবাব দিতে স্ন্যাপচ্যাটের ১৭ লাখ গ্রাহকের ডেটাবেস ফাঁস করে দিলেন ভারতীয় হ্যাকাররা। পাশাপাশি স্ন্যাপচ্যাটকে  হুমকি দিয়ে তারা বলেছে, স্ন্যাপচ্যাট সিইও যদি তার মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা না করেন, তবে পরে স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ওয়েব দুনিয়ায় তাদের হামলা চলানো হবে। তবে, এই হ্যাকিংয়ের খবর এখনও স্বীকার করেনি স্ন্যাপচ্যাট।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র স্ন্যাপচ্যাটের এক পুরাতন কর্মী সংস্থার বিরুদ্ধে মামলা করেন। প্রযুক্তিবিষয়ক খবরের ওয়েবসাইট ভ্যারাইটির খবরে বলা হয়, আন্তনি পম্পপ্লিয়ানো নামের ওই কর্মী স্ন্যাপচ্যাটের প্রধান বৈশ্বিক পরিকল্পনার কথা বললে স্পিগেল তাকে থামিয়ে দেন। স্পিগেলকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘এই অ্যাপ ধনী ব্যক্তিদের জন্য। আমি ভারত ও স্পেনের মতো গরিব দেশে এটি সম্প্রসারিত করতে চাই না’।

এদিকে স্ন্যাপচ্যাট এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটির আইনজীবী বলেন, ‘সত্যি কথা হচ্ছে পম্পপ্লিয়ানো স্ন্যাপচ্যাটের বর্তমান মেট্রিক সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। ’

উল্লেখ্য, ২০১১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র থাকা অবস্থায় ইভান স্পিগেল, ববি মার্ফি ও রেগি ব্রাউন শুরু করেন স্ন্যাপচ্যাট। প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য ২৪ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রতিদ্বন্দ্বী টুইটারের প্রায় দ্বিগুণ।

সূত্র : দ্য গার্ডিয়ান ও এনডিটিভি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

স্ন্যাপচ্যাটের ১৭ লাখ অ্যাকাউন্ট হ্যাক !

আপডেট সময় : ০৬:৫৮:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭