সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ধনবতী শহর কলকাতা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বেঙ্গালুরু-পুণে-চেন্নাইকে ছাপিয়ে বড়লোক বেশি বসবাস করেন কলকাতায়। তাও মধ্যবিত্ত নয়, শহর কলকাতা এখন ধনবতী। তিলোত্তমায় বাড়ছে বিত্তশালীদের সংখ্যা। এ সংখ্যা এতটাই বাড়ছে যা বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে, চেন্নাইয়ের মতো শহরকেও ছাড়িয়ে গেছে। এ চমকপ্রদ তথ্য উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষার প্রতিবেদনে।

আরও কী কী রয়েছে ওই প্রতিবেদনে তা তুলে ধরা হলো-

দেশের বিত্তশালী এলাকাগুলোর মধ্যে অন্যতম কলকাতার বালিগঞ্জ ও আলিপুর। ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট ২০১৬ নামে একটি সমীক্ষায় প্রকাশিত হয়েছে এ তথ্য।

দক্ষিণ আফ্রিকার নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামে এক সংস্থা দেশের বিভিন্ন শহরে সমীক্ষা করে। সেই রিপোর্টে জানা গেছে, শুধুমাত্র কলকাতা শহরেই রয়েছে প্রায় ২৯ হাজার কোটি ডলারের সম্পদ।

বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণে, চেন্নাই ও গুরুগ্রাম থেকেও কলকাতায় কোটিপতিদের সংখ্যা বেশি।

কোটিপতিদের মোট সংখ্যা দেশের বেশ কয়েকটি শহরকে একেবারে গোহারা হারিয়েছে তিলোত্তমা। কলকাতায় রয়েছেন ৯ হাজার ৬০০ জন কোটিপতি। তুলনায় হায়দরাবাদে ৯ হাজার, বেঙ্গালুরুতে ৭ হাজার ৭০০, পুণেতে ৪ হাজার ৫০০, গুরুগ্রামে ৪ হাজার ও চেন্নাইয়ে ৬ হাজার ৬০০ জন কোটিপতি রয়েছেন বলে রিপোর্টে প্রকাশ।

মিলিওনেয়ারদের সংখ্যা এগিয়ে থাকলেও বিলিওনেয়ার বা ধনকুবেরদের সংখ্যা কলকাতায় তুলনামূলকভাবে কম। চেন্নাইয়ের মতোই এ শহরে রয়েছেন চার জন বিলিওনেয়ার। বেঙ্গালুরুতে রয়েছেন আটজন ধনকুবের। পাশাপাশি হায়দরাবাদে এবং পুণেতে ধনকুবেরের সংখ্যা যথাক্রমে ছয় ও পাঁচ জন। গুরুগ্রামে মাত্র দুজন ধনকুবের বাস করেন।

বেঙ্গালুরু মোট সম্পদের পরিমাণও কলকাতার থেকে বেশি। কলকাতার প্রায় ২৯ হাজার কোটি ডলারের সম্পদের তুলনায় বেঙ্গালুরুতে রয়েছে ৩২ হাজার কোটি ডলার। অন্য দিকে, হায়দরাবাদের সম্পদের পরিমাণ ৩১ হাজার কোটি ডলারের।

দেশের ধনীতম শহরের তকমা দখল করেছে মুম্বাই।৮২ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে এক নম্বরে বাণিজ্যনগরী। এ শহরেই রয়েছে ৪৬ হাজার জন কোটিপতি ও ২৮ জন ধনকুবেরের বসবাস। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির নাম। ৪৫ হাজার কোটির সম্পদ-সহ এ শহরে বাস ২৩ হাজার মিলিওনেয়ার ও ১৮ জন বিলিওনেয়ারের।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী গুজরাতের শহর সুরাত, ভদোদরা ও আহমেদাবাদে অতি দ্রুত হারে সম্পদের পরিমাণ বাড়ছে।

এ মুহূর্তে বিশ্বের ষষ্ঠতম ধনী দেশ হল ভারত। ৬ লাখ ২০ হাজার কোটি ডলারের সম্পদ থাকায় ফ্রান্স ও কানাডার মতো দেশগুলোকেও ছাড়িয়ে গেছে ভারত।

দেশটিতে রয়েছে মোট ২ লাখ ৬৪ হাজার জন মিলিওনিয়ার ও ৯৫ জন বিলিওনিয়ার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

ধনবতী শহর কলকাতা !

আপডেট সময় : ০৬:৫৩:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭