সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

অবসাদই এ মুহূর্তে পৃথিবীর ভয়ংকর ব্যধি: ডব্লিউএইচও !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বজুড়ে মরণঘাতি ও ভয়ংকর ব্যধির তালিকায় ক্যান্সার, এইডস, ডায়াবেটিস-এর মতো রোগগুলোকেই চিহ্নিত করা হচ্ছে দীর্ঘ দিন। কিন্তু  নিঃশব্দে একটি মরণ রোগ বাসা বেঁধে আছে আমাদের ঘরে। আর এর দিকে কেউ তেমন খেয়ালও করেন না। কী সেই রোগ? সেটা হলো মানসিক অবসাদ। হ্যাঁ শুধুমাত্র অবসাদ থেকেই প্রতি বছর বিশ্বে ৮ লাখের বেশি মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। গত এক দশক ধরে এই রোগের আক্রান্তের সংখ্যাও ক্রমশ বেড়ে চলেছে।

সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO-র একটি সমীক্ষায় এমন মারাত্মক চিত্র ফুটে উঠেছে। ২০১৫ সালের তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রায় ৩৩ কোটি মানুষ মানসিক অবসাদে ভুগছেন। ২০০৫-এর তুলনায় সংখ্যাটি প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আরও ২ বছরে সংখ্যাটি নিঃসন্দেহে বেড়েছে।

এ প্রসঙ্গে WHO-র প্রধান মার্গারেট চ্যান বলেন, ‘এটা বোধহয় প্রত্যেক দেশের কাছে একটি ওয়েক-আপ কল। ভাবার সময় এসেছে কী ভাবে মানসিক অবসাদে ভোগা ব্যক্তিদের দ্রুততার সঙ্গে সুস্থ করে তোলা যায়। ’

কী ভাবে বুঝবেন আপনি মানসিক অবসাদে ভুগছেন? যদি টানা বিষন্ন বোধ করেন এবং যে সব কাজ আগে করতে আনন্দ পেতেন তা এখন আর করতে উৎসাহ না পান তা হলে লক্ষণ পরিষ্কার। সাধারণ রোজকার কাজ যদি টানা ২ সপ্তাহের বেশি করতে না পারেন তবে তা মানসিক অবসাদের লক্ষণ হিসাবে গণ্য করা হয়। এমনটা বুঝলে দেরি না করে মনোবিদের সাহায্য নিন।

সমীক্ষা আরও বলছে, অবসাদের কারণে শুধুমাত্র ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয় এমনটা মোটেই নয়। এর জন্য প্রোডাক্টিভিটিও ক্ষতিগ্রস্ত হয় এবং অবসাদের কারণে আরও নানা জটিল রোগ শরীরে বাসা বাধে। সারা বিশ্বে এই কারণে ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার কোটি মার্কিন ডলার।

সমীক্ষার প্রধান শেখর সাক্সেনা জানাচ্ছেন, উন্নত দেশগুলিতেও মানসিক অবসাদে ভোগা প্রায় অর্ধেক মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। উন্নয়নশীল দেশগুলিতে চিত্রটা আরও খারাপ। সেখানে সংখ্যাটা ৮০ থেকে ৯০ শতাংশ। সমীক্ষায় আরও বলা হয়েছে, এ সব মানুষদের মূল স্রোতে নিয়ে এলে তাঁদের থেকে ৪ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের প্রোডাক্টিভিটি পাওয়া যেতে পারে।

সূত্র: এই সময়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

অবসাদই এ মুহূর্তে পৃথিবীর ভয়ংকর ব্যধি: ডব্লিউএইচও !

আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭