শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

১৪ নভেম্বর গারো পাহাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর হাফ ম্যারাথন: অংশ নিবে শতশত নারী-পুরুষ ও শিশু

আরফান আলী, শেরপুর:
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে আগামী ১৪ নভেম্বর শুক্রবার ভোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেরপুর হাফ ম্যারাথন–২০২৫’। শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই হাফ ম্যারাথনকে ঘিরে ১২ নভেম্বর বুধবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে জার্সি, মেডেল ও কিটব্যাগ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাফ ম্যারাথনের সার্বিক তথ্য তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম। তিনি জানান, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া স্কুল মাঠ থেকে শুরু হওয়া এবারের হাফ ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে অংশ নেবেন দেশ-বিদেশ থেকে আগত ও স্থানীয় প্রায় আট শতাধিক শিশু, নারী ও পুরুষ। অংশগ্রহণকারীদের মধ্যে সমাজের পিছিয়ে পড়া বেদে পল্লী, হরিজন পল্লী এবং তৃতীয় লিঙ্গের মানুষও রয়েছেন, যা আয়োজনটিকে করেছে আরও অন্তর্ভুক্তিমূলক।

হাফ ম্যারাথনের ক্যাটাগরিগুলো হলো ১ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১.১ কিলোমিটার। অংশগ্রহণকারীদের জন্য রয়েছে জার্সি, মেডেল ও কিটব্যাগসহ প্রতি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার। আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশগ্রহণকারীদের মাঝে কিট বিতরণ করা হবে।

অনুষ্ঠানের সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, মিমোজা এন্টারপ্রাইজের চেয়ারম্যান জাকির হোসেন বাচ্চু, রেস মার্শাল আব্দুল্লাহ আল মামুন সাকিব, কামাল হোসেন, শাহরিয়ার ইসলাম রবিন ও শাহরিয়ার আহমেদ রাব্বি প্রমুখ।

পরে দ্বিতীয় পর্বে হাফ ম্যারাথনের বিভিন্ন ক্যাটাগরির জার্সি, মেডেল ও কিটব্যাগ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

১৪ নভেম্বর গারো পাহাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর হাফ ম্যারাথন: অংশ নিবে শতশত নারী-পুরুষ ও শিশু

আপডেট সময় : ০৯:৪০:৩০ অপরাহ্ণ, বুধবার, ১২ নভেম্বর ২০২৫