বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা

নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করল বিসিবি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:২০:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মিরপুরে বোর্ড পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন চুক্তি অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়রা আগের ১ লাখ টাকার পরিবর্তে এখন থেকে পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা।

‘সি’ ক্যাটাগরির বেতন ৭০ হাজার থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা এবং ‘ডি’ ক্যাটাগরির বেতন ৬০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়াও জাতীয় দলের অধিনায়কদের জন্য অতিরিক্ত ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।

‘সি’ ক্যাটাগরিতে আছেন একমাত্র স্বর্ণা আক্তার। ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।

চুক্তির বাইরে থাকা কোনো ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেলে, তাকে মাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করল বিসিবি

আপডেট সময় : ০৫:২০:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫