বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা Logo চাঁদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ

নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন নাভগির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১০:১২ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৬৩ বার পড়া হয়েছে

স্বীকৃত নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছন ভারতের কিরান নাভগির।

ভারতের সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে আজ পাঞ্জাবের বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন মহারাষ্ট্রের নাভগির। এই ইনিংসের মাধ্যমে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের বিশ্ব রেকর্ড দখলে নিয়েছেন তিনি।

এতদিন নারী ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন ডিভাইন। ২০২১ সালে ঘরোয়া প্রতিযোগিতায় ৩৬ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রথমে ব্যাট করে পাঞ্জাব ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রান করে। জবাবে নাভগিরের রেকর্ড সেঞ্চুরিতে ৮ ওভারের মধ্যে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় মহারাষ্ট্র। ১১১ রান তাড়ায় মহারাষ্ট্রের হয়ে একাই ১০৬ রান করেন নাভগির। ৩৫ বল খেলে ৭টি ছক্কা ও ১৪টি চারে ১০৬ রানে অপরাজিত থাকেন ৩১ বছর বয়সি নাভগির।

বিশ্ব রেকর্ডের ইনিংসে নাভগিরের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬। নারী ক্রিকেটে ৩’শর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন নাভগির।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন নাভগির

আপডেট সময় : ১০:১০:১২ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫