শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

নতুন নির্বাচক পেল জাতীয় দল, দায়িত্ব পেলেন হাসিবুল ও সালমা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১০:১৮ অপরাহ্ণ, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৯১৬ বার পড়া হয়েছে

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিদায় জানান হান্নান সরকার। শেষ হয় নির্বাচকের ভূমিকায় তার আট বছর আট মাসের অধ্যায়। ২০১৬ সালে বয়সভিত্তিক দল দিয়ে শুরু করে শেষ টানেন জাতীয় দলের নির্বাচক হয়ে।

তিনি সরে যাওয়ার পর থেকেই বিসিবি জাতীয় নির্বাচক প্যানেল কার্যত চলছে দুই সদস্য দিয়েই। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সাথে দ্বিতীয় সদস্য হিসেবে আছেন জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক।

গত কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল জাতীয় দলের নির্বাচক হিসেবে তৃতীয় সদস্য হিসেবে নতুন কাউকে নেয়া হচ্ছে। সেই জায়গায় বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের নাম শোনা যাচ্ছিল। তবে এবার সেসব গুঞ্জনের অবসান ঘটিয়ে জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। বিসিবি’র প্রস্তাবে তিনি সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, সেখানেই তার নিয়োগের অনুমোদন দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অন্যদিকে নারী ক্রিকেট দলের জন্য প্রথমবার নারী নির্বাচক নিয়োগ দিলো বিসিবি। সেই দায়িত্ব পেয়েছেন দেশের অন্যতম সফল নারী ক্রিকেটার, সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সালমা খাতুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

নতুন নির্বাচক পেল জাতীয় দল, দায়িত্ব পেলেন হাসিবুল ও সালমা

আপডেট সময় : ০৭:১০:১৮ অপরাহ্ণ, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫