শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজে ডাকেটকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ণ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৮১৭ বার পড়া হয়েছে

ওপেনিং ব্যাটার বেন ডাকেটকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের জন্য বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। ডাকেটের পরিবর্তে এ বছর প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন স্যাম কারান।

সব ধরনের ফর্মেটে ইংল্যান্ড দলে প্রথম পছন্দের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছেন ডাকেট। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে এ সপ্তাহের দুই ওয়ানডেতে ৫ ও ১৪ রান করে তিনি হতাশ করেছেন। হেডিংলি ও লর্ডসে দুই ম্যাচে পরাচিজত হয়ে ইতোমধ্যেই ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজে ২-০ তে পিছিয়ে পড়েছে। রোববার সাউদাস্পটনে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বাঁ-হাতি ব্যাটার ডাকেট দলকে দারুনভাবে সহযোগিতা করেছেন। এরপর ঘরোয়া হান্ড্রেড প্রতিযোগিতায় ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন। নভেম্বরে এ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের টপ অর্ডারের ভরসার নাম ডাকেট।

যদিও লর্ডসের ম্যাচে পরাজিত হবার পরপরই ডাকেটকে বিশ্রাম দেবার বিষয়টি মেনে নেননি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। একইসাথে সারে অল-রাউন্ডার কারানের অন্তর্ভূক্তি নিয়েও পুনরায় চিন্তা করার পক্ষে অনেকেই মত দিয়েছেন। কারানের সিম বোলিং অল-রাউন্ডার প্রতিভা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে লর্ডসে অনিয়মিত স্পিনার জ্যাকব বেথেল ও উইল জ্যাকস মিলে ১০ ওভারে ১১২ রান দিয়েছিলেন।

ইংল্যান্ডের সাবেক তারকা স্টুয়ার্ট ব্রড এ্যাশেজ সিরিজের আগে সব ধরনের ফর্মেটে যারা নিয়মিত তাদের উপর জোড় দেবার গুরুত্ব দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজে ডাকেটকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড

আপডেট সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ণ, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫